ইতালি ভিসা আবেদন ফরম 2026

ইতালি ভিসা আবেদন ফরম 2026

ইতালি ভিসা আবেদন ফরম 2026 এ আলোচনা করা হবে ইতালি ভিসার ধরণ, খরচ, আবেদন প্রক্রিয়া, এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে। বাংলাদেশ থেকে কয়েক হাজার মানুষ প্রতিবছর ইতালির ভিসার জন্য আবেদন করে থাকেন। তাদের মধ্যে অনেকের আবেদন অনুমতিপ্রাপ্ত হয়, আবার অনেক আবেদন বাতিল হয়ে যায়। আবার কেউ কেউ ইতালি ভিসার জন্য আবেদনই করতে পারেননা প্রয়োজনীয় তথ্য জানার করনে। ২০২৬ সালের ইতালি ভিসার নিয়ম অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালি ভিসা আবেদন ভিএফএস গ্লেবাল (VFS Global) এর মাধ্যমে চলমান আছে।

ইতালি ভিসা কত প্রকার এবং কি কি?

ইতালির ভিসা ভ্রমনের উদ্দেশ্য এবং সময়কালের উপর ভিত্তি করে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। তবে ইতালিতে ট্রান্জিটের জন্যও আপনার ভিসার প্রয়োজন হতে পারে। তাই ৩ প্রকার ভিসা (Type A, Type C, Type D) নিয়েই বিস্তারিত আলোচনা করা হলো:

টাইপ ’এ’ (Type A) বা এয়ারপোর্ট ট্রানজিট ভিসা

এয়ারপোর্ট ট্রানজিট ভিসা বা টাইপ টাইপ ’এ’ ভিসা হলো এক ধরনের বিশেষ স্বল্পমেয়াদী ভিসা। এটির মধ্যমে বিদেশি নাগরিকরা সেনজেন এলাকার বাহিরের কোনো দেশ যাওয়ার পথে ইতালির কোনো বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এরিয়া অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে, যাত্রি বিমানবন্দরের বাহিরে বের হতে পারবেন না। অর্থাৎ ইতালির মূল ভূখন্ডে প্রবেশ করতে পারবেন না।

বাংলাদেশ সহ আরো কিছু দেশ যেমন আফগানিস্তান, ডি আর কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ঘানা, ইরান, ইরাক, নাইজেরিয়া, পাকিস্তান, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেনেগাল, সিরিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এর জন্য ইতালি ট্রান্জিট এর ক্ষেত্রে এ ভিসা বাধ্যতামূলক। তবে আপনার যদি সেনজেন ইউনিফর্ম ভিসা (Type C), দীর্ঘমেয়াদী ভিসা (Type D) বা ইইউ/সেনজেন দেশের রেসিডেন্স পারমিট থেকে থাকে তাহলে আপনার এ ভিসা লাগবে না।

এয়ারপোর্ট ট্রানজিট ভিসার জন্য ইংরেজিতে পূরণকৃত ও স্বাক্ষরিত ভিসা আবেদনপত্র, মূল পাসপোর্ট, চূড়ান্ত গন্তব্যের এয়ার টিকিট, ট্রাভেল পারমিট, মূল পাসপোর্ট (কমপক্ষে দুটি ফাঁকা পাতা থাকতে হবে), এবং ভিসা ফি-এর প্রয়োজন হবে।

টাইপ ’সি’ (Type C) বা স্বল্পমেয়াদী ভিসা

স্বল্পমেয়াদী ভিসা বা টাইপ সি ভিসা একাটি স্বল্পমেয়াদী শেনজেন ভিসা। এই ভিসা মূলত ব্যবসা, পর্যটন, বন্ধু অথবা পরিবারের সাথে দেখা করা, এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ বা কোর্স এর উদ্দেশ্যে দেওয়া হয়। টাইপ সি ভিসার মধ্যমে ভিসার মেয়াদ থাকাকালীন ইতালিসহ পুরো শেনজেন অঞ্চলের দেশগুলোতে মুক্তভাবে যাতায়াত করা যায়।

এন্টির উপর ভিত্তি করে ইতালি টাইপ সি ভিসাকে তিন ভাগে ভাগ করা হয়। ১. সিঙ্গেল এন্ট্রি (একবার প্রবেশ), ২. ডাবল এন্ট্রি (একবার প্রবেশ), ৩. মাল্টিপল এন্ট্রি (একাধিকবার প্রবেশ)। বাংলাদেশে ইতালির শর্ট-স্টে বা ট্যুরিস্ট ভিসার জন্য ভিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ (VFS Global Italy Bangladesh) পোর্টলে আবেদনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হয়। তারপর বাংলাদেশে থাকা নির্দিষ্ট তারিখে ভিএফএস সেন্টারে গিয়ে আঙ্গুলের ছাপ ও ছবি তোলা সম্পন্ন করতে হবে।

টাইপ ’ডি’ (Type D) বা দীর্ঘমেয়াদী ভিসা

ইতালির টাইপ ডি ভিসা মূলত দীর্ঘমেয়াদী ভিসা যার মেয়াদ ৯১-৩৬৫ দিন পর্যন্ত হয়ে থাকে। ৯০ দিনের কম সময়ের জন্য টাইপ সি ভিসা দেওয়া হয়। এ ধরনের ভিসা সাধারণত পড়াশোনা, কর্মসংস্থান বা ওয়ার্ক, ফ্যামিলি রিইউনিয়ন, এবং দীর্ঘমেয়াদী গবেষণার জন্য প্রদান করা হয়। দীর্ঘমেয়াদী ভিসা নিযে ইতালিতে প্রবেশের ৮ কর্মদিবসের মধে রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করতে হয়।

আবেদনপত্র এবং বাকি সকল ডকুমেন্টসহ এমবাসি অফ ইতালি, ঢাকা এর অফিসে নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। আপনার আবেদন শিক্ষার জন্য হলে ইতালির বিশ্ববিদ্যালয়ের অফার লেটার এবং ইউনিভার্সিটি পোর্টালের সামারি লাগবে। আর আপনার আবেদন যদি কাজের ভিসার জন্য হয় তাহলে বাকি প্রয়োজনীয় ডকুমেন্ট এর সাথে নুল্লা ওস্তাও (Nulla Osta) জমা দিতে হবে। এছাড়াও ইতালিতে কোথায় থাকবেন তার প্রমান বা বুকিং কপি জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট এর ধাপে আরো বিস্তারিত আলোচনা করা হবে।

ইতালি ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

ভিসা ক্যাটাগরির উপর ভিত্তি করে প্রয়োজনীয় ডকুমেন্টের ভিন্নতা রয়েছে। নিচে ৩ প্রকার ভিসা (Type A, Type C, Type D) আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা দেওয়া হলো:

টাইপ ’এ’ (Type A) বা এয়ারপোর্ট ট্রানজিট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট-

  • ভিসা আবেদন ফর্ম: সঠিকভাবে পূরণকৃত আবেদনফর্ম
  • মূলপাসপোর্ট: নূন্যতম ৩ মাস মেয়াদী পাসপোট। পাসপোর্টে অন্তত ২টি খালি পাতা থাকতে হবে।
  • চূড়ান্ত গন্তব্যের দেশের ভিসা: আপনার পাসপোর্টে চূড়ান্ত গন্তব্য দেশের মূল এবং বৈধ ভিসা থাকতে হবে।
  • ছবি: ICAO স্ট্যান্ডার্ডের ২ কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি (৩৫×৪৫ মিমি)
  • পেশাগত ও আর্থিক সক্ষমতার প্রমাণ: ব্যবসায়ী হয়ে থাকলে ইংরেজিতে নোটারী করা ট্রেড লাইসেন্স, চাকরিজীবী হয়ে থাকলে কোম্পানির নো অবজেকশন সার্টিফিকেট (NOC), এবং শেষ ৩ মাসের পে-স্লিপ বা স্যালারি সার্টিফিকেট। শেষ ৬ মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। যা দেখে আপনার ভ্রমনের জন্য পর্যপ্ত তহবিল দৃশ্যমান থাকবে।

টাইপ ’সি’ (Type C) বা স্বল্পমেয়াদী ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট-

  • ভিসা আবেদন ফর্ম: সঠিকভাবে পূরণকৃত এবং স্বাক্ষর আবেদন ফর্মমূল
  • পাসপোর্ট: নূন্যতম ৬ মাস মেয়াদী পাসপোট। পাসপোর্টে অন্তত ২টি খালি পাতা থাকতে হবে এবং পুরাতন পাসপোর্ট থেকে থাকলে সেটিও মূল ফাইলের সাথে জমা দিতে হবে।
  • ছবি: ICAO স্ট্যান্ডার্ডের ২ কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি (৩৫×৪৫ মিমি)
  • ট্রাভেল ইন্স্যুরেন্স: সর্বনিম্ন ৩০,০০০ ইউরো (EUR) সমমূল্যের চিকিৎসা ও জরুরি খরচ কভার করে এমন একটি বৈধ ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স পলিসি।
  • ট্রাভেল ইটিনারারি: ইতালিতে অবস্থানের পুরো সময়ের হোটেল বুকিং কপি, এবং যাওয়া-আসার কনফার্মড এয়ার টিকিট।
  • পেশাগত ও আর্থিক সক্ষমতার প্রমাণ: এটি টাইপ এ এর মতো হবে। অর্থাৎ, ব্যবসায়ী হয়ে থাকলে ইংরেজিতে নোটারী করা ট্রেড লাইসেন্স, চাকরিজীবী হয়ে থাকলে কোম্পানির নো অবজেকশন সার্টিফিকেট (NOC), এবং শেষ ৩ মাসের পে-স্লিপ বা স্যালারি সার্টিফিকেট। শেষ ৬ মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। যা দেখে আপনার ভ্রমনের জন্য পর্যপ্ত তহবিল দৃশ্যমান থাকবে।
  • ট্যুর প্লান: আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনার সমস্থ ট্যুরের একটি ডে টু ডে ট্যুর প্লান লাগবে।
  • অফিশিয়াল আমন্ত্রণপত্র: আপনি যদি বিজনেস ভিসার জন্য আবেদন করতে চান তাহলে, আমন্ত্রিত কোম্পানি থেকে পাঠানো অফিশিয়াল আমন্ত্রণপত্র লাগবে।
  • স্পন্সরশিপ ডিক্লারেশন: যদি আত্মীয়/বন্ধুর আমন্ত্রণে আবেদন করতে চান, তাহলে অফিসিয়াল আমন্ত্রণপত্র বা স্পন্সরশিপ ডিক্লারেশন, ইতালি প্রবাসী ব্যক্তির ইতালিয়ান রেসিডেন্স পারমিট, ইতালিতে তার বাসার ঠিকানার প্রমাণপত্র লাগবে।

টাইপ ’ডি’ (Type D) বা দীর্ঘমেয়াদী ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট-

  • ভিসা আবেদন ফর্ম: সঠিকভাবে পূরণকৃত এবং স্বাক্ষর আবেদন ফর্মমূল
  • পাসপোর্ট: নূন্যতম ৬ মাস মেয়াদী পাসপোট। পাসপোর্টে অন্তত ২টি খালি পাতা থাকতে হবে এবং পুরাতন পাসপোর্ট থেকে থাকলে সেটিও মূল ফাইলের সাথে জমা দিতে হবে।
  • ছবি: ICAO স্ট্যান্ডার্ডের ২ কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি (৩৫×৪৫ মিমি)
  • জাতীয় পরিচয়পত্র: এনআইডি (NID) কার্ড বা জন্ম নিবন্ধনের ইংরেজি অনুবাদ ও নোটারীকৃত কপি।
  • নুলা ওস্তা (Nulla Osta): ইতালি ইমিগ্রেশন অথরিটি কর্তৃক ইস্যুকৃত মূল অনাপত্তিপত্র বা নুলা ওস্তা। এটির মেয়াদ ইস্যিু হওয়ার পর থেকে ৬ মাস থাকে। এর মধ্যেই আবেদন জমা দিতে হয়।
  • থাকার ব্যবস্থা: কোথায় থাকবেন তার বুকিং বা নিয়োগকর্তা কর্তৃক আবাসন ব্যবস্থার ডিক্লারেশন সত্যায়িত করা
  • উচ্চশিক্ষার ভিসার জন্য: ইউনিভার্সিটি সামারি, ইউনিভার্সিটি কর্তৃক প্রদানকৃত অফার লেটার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস থেকে মূল সার্টিফিকেট ও মার্কশিট, আর্থিক সক্ষমতার প্রমান, এবং ভাষা দক্ষতার প্রমাণ।
  • একমুখী বিমান টিকিট: দীর্ঘমেয়াদী ভিসার জন্য শুধুমাত্র ওয়ান-ওয়ে ডামি এয়ার টিকিট বুকিং দেখালেই চলে।
  • প্রাথমিক ট্রাভেল ইন্স্যুরেন্স: ৩০ থেকে ৯০ দিনের ট্রাভেল ইন্স্যুরেন্স।

ইতালি ভিসা আবেদন ফরম 2026 এবং আবেদন প্রক্রিয়া

ভিসা আবেদনের মূল ধাপ মূলত ৫টি। ১. ভিসা ক্যাটাগরি ও কাগজপত্র প্রস্তুত, ২. অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ৩. VFS সেন্টারে ফাইল ও ফি জমা, ৪. বায়োমেট্রিক ও সাক্ষাৎকার, ৫. পাসপোর্ট সংগ্রহ। তবে ভিসা ক্যাটাগরির উপর ভিত্তি করে আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্টের ভিন্নতা রয়েছে। ক্যাটাগরির উপর ভিত্তি করে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

টাইপ ’এ’ (Type A) বা এয়ারপোর্ট ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়া:

  • আবেদন ফর্ম পূরণ এবং প্রয়জনীয় কাগজপত্র প্রস্তুত করা: প্রথমে আপনাকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। ভিসা আবেদন ফর্মটি আপনাকে বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। তারপর আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট দিয়ে ডকুমেন্ট সেট তৈরী করতে হবে।
  • অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা: প্রথমে VFS Global বাংলাদেশ ইতালি পোর্টাল-এ গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন বা লগ-ইন করুন। তারপর আপনার ভিসা ক্যাটাগরি সিলেক্ট করুন এবং আপনার সুবিধা মত একটি স্লট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনার ভিসা ফাইলে যুক্ত করুন।
  • ফাইল জমা দেওয়া: নির্দিষ্ট দিনে ও সময়ে সমস্ত মূল কাগজপত্র এবং ফটোকপির সেট নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। বাংলাদেশর ৩টি সেন্টারে ফাইল জমা দেওয়া যায়। ১. ঢাকা ২. চট্টগ্রাম ৩. সিলেট
  • ভিসা ফি এবং বায়োমেট্রিক: শেনজেন ভিসা ফি প্রদান করুন। তারপর আপনার ১০টি আঙুলের ছাপ এবং ডিজিটাল ছবি সংগ্রহ করা হবে।
  • আবেদন ট্র্যাকিং এবং পাসপোর্ট সংগ্রহ: রসিদে থাকা রেফারেন্স নাম্বার এবং আপনার জন্মতারিখ ব্যবহার করে VFS Global ট্র্যাকিং সিস্টেম থেকে আপনার ফাইলের আপডেট জানতে পারবেন। প্রসেসিং সম্পন্ন হলে আপনার ইমেইলে নটিফিকেশন আসবে। তখন আপনি আপনার রসিদটি নিয়ে ভিএফএস সেন্টার থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

টাইপ ’সি’ (Type C) বা স্বল্পমেয়াদী ভিসার আবেদন প্রক্রিয়া:

  • ফর্ম পূরণ এবং ডকুমেন্ট সেট তৈরি: প্রথমে আপনাকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। ভিসা আবেদন ফর্মটি আপনাকে বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। তারপর আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট দিয়ে ডকুমেন্ট সেট তৈরী করতে হবে।
  • অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা: প্রথমে VFS Global বাংলাদেশ ইতালি পোর্টাল-এ গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন বা লগ-ইন করুন। তারপর আপনার ভিসা ক্যাটাগরি সিলেক্ট করুন এবং আপনার সুবিধা মত একটি স্লট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনার ভিসা ফাইলে যুক্ত করুন। তবে আপনি যদি গত ৪ বছরের মধ্যে অন্তত ৩টি শেনজেন ভিসা ইস্যু করা থাবে এবং কোনো ওভারস্টে (Overstay) না থাকে, তাহলে আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি (Walk-in) VFS সেন্টারে গিয়ে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দিতে পারবেন।
  • ফাইল জমা দেওয়া: নির্দিষ্ট দিনে ও সময়ে সমস্ত মূল কাগজপত্র এবং ফটোকপির সেট নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। বাংলাদেশর ৩টি সেন্টারে (১. ঢাকা ২. চট্টগ্রাম ৩. সিলেট) ফাইল জমা দেওয়া যায়।
  • ভিসা ফি এবং বায়োমেট্রিক: শেনজেন ভিসা ফি প্রদান করুন। তারপর আপনার ১০টি আঙুলের ছাপ এবং ডিজিটাল ছবি সংগ্রহ করা হবে।
  • আবেদন ট্র্যাকিং এবং পাসপোর্ট সংগ্রহ: রসিদে থাকা রেফারেন্স নাম্বার এবং আপনার জন্মতারিখ ব্যবহার করে VFS Global ট্র্যাকিং সিস্টেম থেকে আপনার ফাইলের আপডেট জানতে পারবেন। প্রসেসিং সম্পন্ন হলে আপনার ইমেইলে নটিফিকেশন আসবে। তখন আপনি আপনার রসিদটি নিয়ে ভিএফএস সেন্টার থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

টাইপ ’ডি’ (Type D) বা দীর্ঘমেয়াদী ভিসার আবেদন প্রক্রিয়া:

  • ফর্ম পূরণ এবং ডকুমেন্ট সেট তৈরি: একই নিয়মে আপনাকে ফর্ম পূরণ এবং ডকুমেন্ট সেট তৈরি করতে হবে।
  • অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা: কাজের ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের জন্য সরাসরি work.appointment@vfsglobal.com ইমেইলে আপনার পাসপোর্ট এবং বৈধ নুলা ওস্তা এর কপি সংযুক্ত করে মেইল পাঠাতে হবে। ভিএফএস মেইলের মাধ্যমে আপনাকে ফ্রি অ্যাপয়েন্টমেন্টের স্লট দেওয়া হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইউনিভার্সিটি পোর্টালে প্রি-এনরোলমেন্ট সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের সরাসরি ইমেইল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্টের তারিখ বরাদ্দ করা হয়।
  • ফাইল জমা দেওয়া: নির্দিষ্ট দিনে ও সময়ে সমস্ত মূল কাগজপত্র এবং ফটোকপির সেট নিয়ে ঐ একই নিয়মে ফাইল জমা দিবেন।
  • ভিসা ফি এবং বায়োমেট্রিক: শেনজেন ভিসা ফি প্রদান করুন। তারপর আপনার ১০টি আঙুলের ছাপ এবং ডিজিটাল ছবি সংগ্রহ করা হবে।
  • আবেদন ট্র্যাকিং এবং পাসপোর্ট সংগ্রহ: ঐ একই নিয়মে আপনার রসিদ সংগ্রহ করুন এবং আপনার আবেদন ট্রেক করুন। রেডি হওয়ার নটিফিকেশন পেলে ভিএফএস সেন্টার থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন।

ইতালি ভিসা আবেদনের ফি সমূহ

ভিসার ধরনবয়স / সুবিধা অনুযায়ীইউরো (EUR) ফিআনুমানিক (BDT) ফি
শেনজেন ভিসা (টাইপ ‘C’- স্বল্পমেয়াদী, সর্বোচ্চ ৯০ দিন)প্রাপ্তবয়স্ক (১২+ বছর)৯০ ইউরোপ্রায় ৯,৫০০ - ১০,০০০ টাকা
শেনজেন ভিসা (টাইপ ‘C’- স্বল্পমেয়াদী)শিশু (৬ থেকে ১২ বছর)৪৫ ইউরোপ্রায় ৪,৭০০ - ৫,০০০ টাকা
শেনজেন ভিসা (টাইপ ‘C’- স্বল্পমেয়াদী)শিশু (৬ বছরের নিচে)ফ্রি (০ ইউরো)ফ্রি
ন্যাশনাল ভিসা (টাইপ ‘D’- দীর্ঘমেয়াদী, যেমন: ওয়ার্ক ভিসা)সকল প্রাপ্তবয়স্ক আবেদনকারী১১৬ ইউরোপ্রায় ১২,৫০০ - ১৩,৫০০ টাকা
ন্যাশনাল স্টাডি ভিসা (টাইপ ‘D’- পড়াশোনার জন্য)শিক্ষার্থী৫০ ইউরোপ্রায় ৫,৩০০ - ৫,৫০০ টাকা
FAQ: প্রশ্ন-উত্তর
ফরমটি কোন ভাষায় পূরণ করতে হবে?

ফরমটি অবশ্যই ইংরেজি অথবা ইতালীয় ভাষায় বড় হাতের অক্ষরে (BLOCK LETTERS) পূরণ করতে হবে।

ফরমে স্বাক্ষর (Signature) কোথায় এবং কীভাবে করব?

ফরমের একেবারে শেষে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। এই স্বাক্ষরটি আপনার পাসপোর্টের স্বাক্ষরের সাথে হুবহু মিল থাকতে হবে।

অপ্রাপ্তবয়স্কদের (১৬/১৭ বছর বা তার কম) ফরমে কে স্বাক্ষর করবে?

অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ফরমে তার বাবা এবং মা উভয়কেই স্বাক্ষর করতে হবে।

ফরম পূরণের পর কোনো ভুল চোখে পড়লে কি কলম দিয়ে কেটে ঠিক করা যাবে?

• না, ফরমে কোনো কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না। ভুল হলে নতুন করে ফরম পূরণ করাই শ্রেয়।

নতুন প্রশ্ন এখানে লিখুন?

উত্তর এখানে লিখুন।

মালয়েশিয়া কলিং ভিসা আপডেট 2026 নিয়মিত জানতে ট্যুর পয়েন্টে এজেন্সির সাথে থাকুন। এছাড়াও আপনি যদি দুবাই যেতে আগ্রহী হন, তবে আমাদের দুবাই ভিসা কবে খুলবে 2026 লেখাটি পড়তে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকি।

এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, বিএমইটি ট্রেনিং, ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইল: ০১৮৭০-০০১৪১৫ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)

← Previous Post

Contact us