পিডিও ট্রেনিং সার্টিফিকেট চেক | PDO Training Certificate Check
তিন দিনের পিডিও ট্রেনিং সম্পন্ন করার পর পিডিও ট্রেনিং সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার শুধুমাত্র পাসপোর্ট নম্বর প্রয়োজন হবে। আপনি BMET এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে যাচাই করতে পারেন। ঐ একই ওয়েবসাইট থেকে আপনি চাইলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। যেহেতু আমি প্রবাসীর ওয়েবসাইট এখন বন্ধ আছে তাই আপনাকে BMET এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেই পিডিও সার্টিফিকেট ডিউনলোড অথবা যাচাই করতে হবে।
পিডিও ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড এবং চেক করার পক্রিয়া
০১. BMET অফিশিয়াল ওয়েবসাইট: আপনি সরাসরি বিএমইটি ওয়েবসাইটে প্রবেশ করুন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করুন। অতপর সার্চে ক্লিক করুন। আপনার সার্টিফিকেট বের হয়ে থাকলে আপনি নিচে কিছু তথ্য দেখতে পাবেন। ওখান থেকে ভিউ (VIEW) তে ক্লিক করে আপনার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারেন। আপনার পিডিও সার্টিফিকেট যদি না হয়ে থাকে তবে আপনাকে (Certificate Not Found..! Contact with principal) দেখাব।
০২. রিক্রুটিং লাইসেন্স পোর্টল: প্রত্যেক রিক্রুটিং লাইসেন্স মালিক পক্ষের একটি (RAIMS) লগইন পোর্টল থাকে। নির্দিষ্ট ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর (PRE EC CHECK) অপশন পাবেন। উক্ত অপশনে ক্লিক করার পর আপনার পাসপোর্ট নম্বর দিয়ে আপনার ট্রেনিং এবং ফিঙ্গার দুটই যাচাই করতে পারেন।
আমারা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, ট্রেনিং ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করিনা।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইলঃ ০১৮৭০০০১৪১৫ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)
