শেনজেনভুক্ত দেশের তালিকা 2026 | ২৯টি দেশের নাম

শেনজেনভুক্ত দেশের তালিকা

সর্বশেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৬

আপনিকি ইউরোপ ভ্রমনের পরিকল্পনা করছেন? অথবা কাজের ভিসায় ইউরোপ যেতে চাচ্ছেন এবং শেনজেনভুক্ত দেশের তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? ইউরোপের একাধিক দেশে ভ্রমণ করতে চাইলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন একটি শেনজেন ভিসার মাধ্যমে আপনি শেনজেন এলাকার একাধিক দেশে ভ্রমণ করতে পারবেন। যেহেতু সব ইউরোপীয় দেশ শেনজেন এলাকার সদস্য নয়, তালিকাটি আপনার জানা থাক অত্যন্ত জরুরী।

শেনজেন এলাকায় তালিকায় মোট ২৯টি দেশ রয়েছে। এই ২৯টি দেশের তালিকায় ইউরোপীয় ইউনিয়নের ২৫টি সদস্যদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের চারটি দেশ রয়েছে। ১ জানুয়ারি ২০২৫ থেকে বুলগেরিয়া ও রোমানিয়া পূর্ণ সদস্য হিসেবে শেনজেন এলাকায় যুক্ত হয়েছে।

শেনজেনভুক্ত দেশের তালিকা ২০২৬

সরকারি তথ্য অনুযায়ী শেনজেনভুক্ত ২৯টি দেশের তালিকা নিচে দেওয়া হলো।

ক্রমিকদেশের নাম (বাংলা)Country Name (English)ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিনা
১অস্ট্রিয়াAustriaইউরোপীয় ইউনিয়নের সদস্য
২বেলজিয়ামBelgiumইউরোপীয় ইউনিয়নের সদস্য
৩বুলগেরিয়াBulgariaইউরোপীয় ইউনিয়নের সদস্য
৪ক্রোয়েশিয়াCroatiaইউরোপীয় ইউনিয়নের সদস্য
৫চেকিয়াCzechiaইউরোপীয় ইউনিয়নের সদস্য
৬ডেনমার্কDenmarkইউরোপীয় ইউনিয়নের সদস্য
৭এস্তোনিয়াEstoniaইউরোপীয় ইউনিয়নের সদস্য
৮ফিনল্যান্ডFinlandইউরোপীয় ইউনিয়নের সদস্য
৯ফ্রান্সFranceইউরোপীয় ইউনিয়নের সদস্য
১০জার্মানিGermanyইউরোপীয় ইউনিয়নের সদস্য
১১গ্রিসGreeceইউরোপীয় ইউনিয়নের সদস্য
১২হাঙ্গেরিHungaryইউরোপীয় ইউনিয়নের সদস্য
১৩স্পেনSpainইউরোপীয় ইউনিয়নের সদস্য
১৪ইতালিItalyইউরোপীয় ইউনিয়নের সদস্য
১৫লাটভিয়াLatviaইউরোপীয় ইউনিয়নের সদস্য
১৬লিথুয়ানিয়াLithuaniaইউরোপীয় ইউনিয়নের সদস্য
১৭লুক্সেমবার্গLuxembourgইউরোপীয় ইউনিয়নের সদস্য
১৮মাল্টাMaltaইউরোপীয় ইউনিয়নের সদস্য
১৯নেদারল্যান্ডসNetherlandsইউরোপীয় ইউনিয়নের সদস্য
২০সুইডেনSwedenইউরোপীয় ইউনিয়নের সদস্য
২১পোল্যান্ডPolandইউরোপীয় ইউনিয়নের সদস্য
২২পর্তুগালPortugalইউরোপীয় ইউনিয়নের সদস্য
২৩রোমানিয়াRomaniaইউরোপীয় ইউনিয়নের সদস্য
২৪স্লোভাকিয়াSlovakiaইউরোপীয় ইউনিয়নের সদস্য
২৫স্লোভেনিয়াSloveniaইউরোপীয় ইউনিয়নের সদস্য
২৬আইসল্যান্ডIcelandইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়
২৭নরওয়েNorwayইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়
২৮Switzerlandসুইজারল্যান্ডইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়
২৯লিখটেনস্টাইনLiechtensteinইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়

তথ্যসূত্র: An Official website of the European Union

শেনজেন এলাকা কী?

শেনজেন এলাকা বলতে ইউরোপের এমন এলাকাকে বুঝায় যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাধারণত নিয়মিত অভ্যন্তরীণ সীমান্ত পরীক্ষা ছাড়াই যাতায়াত করতে পারবে। শেনজেন চুক্তির প্রথম সূচনা হয় ১৯৮৫ সালে। শেনজেন চুক্তির প্রধান সুবিধা হলো, ভ্রমণকারী একই ভ্রমণে ভিসা দিয়ে একাধিক শেনজেন দেশ ঘুরে দেখতে পারেন। তবে কোনো ভ্রমনকারী কতদিন দেশটিতে অবস্থান করতে পারবে তা নির্ভর করবে ঐ ব্যক্তির ভিসার ক্যাটাগরির উপর।

শেনজেনভুক্ত ২৯টি দেশের মধ্যে কতটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য?

শেনজেনভুক্ত দেশের তালিকা ২০২৬

শেনজেনভুক্ত দেশের তালিকা ২৯টি দেশের মধ্যে ২৫টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং বাকি ৪টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। বাকি ৪টি দেশ হলো:

১. আইসল্যান্ড (Iceland)
২. লিখটেনস্টাইন (Liechtenstein)
৩. নরওয়ে (Norway)
৪. সুইজারল্যান্ড (Switzerland)

এই দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও শেনজেন ব্যবস্থার অংশ। অপরদিকে সাইপ্রাস ও আয়ারল্যান্ড এখনো পূর্ণ শেনজেন সদস্য হয়নি।

ইউরোপীয় ইউনিয়ন (EU) ও শেনজেন এলাকার মধ্যে পার্থক্য

ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং শেনজেন এলাকা সম্পূর্ন আলাদা দুটি বিষয়। ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেন এলাকার মধ্যে ব্যবস্থার উদ্দেশ্য এবং ব্যবস্থার উদ্দেশ্য ও সদস্যদেশের তালিকায় পার্থক্য রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে মোট ২৭ টি দেশ হলেও শেনজেন এলাকায় ২৯টি দেশ রয়েছে। EU এর এর মূল উদ্দেশ্য রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি সহযোগিতা। অন্যদিকে, শেনজেন এলাকার মূল উদ্দেশ্য অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ সহজ করা এবং অভিন্ন স্বল্পমেয়াদি ভিসা ব্যবস্থা। EU বা ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ শেনজেন এলাকার তালিকাভূক্ত এবং বাকি ২টি দেশ এখনো শেনজেনভুক্ত হয়নি। আবার আইসল্যান্ড, লিখটেনস্টাইন, নরওয়ে, এবং সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়েও শেনজেন এলাকার তালকায় রয়েছে।

শেনজেন ভিসা কী এবং শেনজেন ভিসার ধরণ

শেনজেন এলাকায় স্বল্প সময়ের জন্য প্রবেশ ও অবস্থানের অনুমতিপত্রকে শেনজেন ভিসা বলে। শেনজেন ভিসা ভ্রমনের উদ্দেশ্য এবং সময়কালের উপর ভিত্তি করে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। তবে ট্রান্জিটের জন্যও আপনার ভিসার প্রয়োজন হতে পারে। তাই ৩ প্রকার ভিসা (এয়ারপোর্ট ট্রানজিট ভিসা, স্বল্পমেয়াদী ভিসা, এবং দীর্ঘমেয়াদী ভিসা) নিয়েই বিস্তারিত আলোচনা করা হলো।

এয়ারপোর্ট ট্রানজিট ভিসা

এয়ারপোর্ট ট্রানজিট ভিসা ভিসা হলো এক ধরনের বিশেষ স্বল্পমেয়াদী ভিসা। এটির মধ্যমে বিদেশি নাগরিকরা সেনজেন এলাকার বাহিরের কোনো দেশ যাওয়ার পথে সেনজেন এলাকার কোনো বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এরিয়া অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে, যাত্রি বিমানবন্দরের বাহিরে বের হতে পারবেন না। অর্থাৎ সেনজেন এলাকার ভূখন্ডে প্রবেশ করতে পারবেন না।

এন্টির উপর ভিত্তি করে শেনজেন এয়ারপোর্ট ট্রানজিট ভিসাকে তিন ভাগে ভাগ করা হয়। ১. সিঙ্গেল এন্ট্রি (একবার প্রবেশ), ২. ডাবল এন্ট্রি (দু্ইবার প্রবেশ), ৩. মাল্টিপল এন্ট্রি (একাধিকবার প্রবেশ)। বাংলাদেশে এয়ারপোর্ট ট্রানজিট ভিসার জন্য ভিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ (VFS Global Italy Bangladesh) পোর্টলে আবেদনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হয়। এটি সম্পর্কে বিস্তারিত “ইতালি ভিসা আবেদন ফরম 2026” এ আলোচনা করা হয়েছে।

স্বল্পমেয়াদী ভিসা

স্বল্পমেয়াদী ভিসার মেয়াদ ৩০-৯০ দিন পর্যন্ত হয়ে থাকে। এই ভিসা মূলত ব্যবসা, পর্যটন, বন্ধু অথবা পরিবারের সাথে দেখা করা, এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ বা কোর্স এর উদ্দেশ্যে দেওয়া হয়।স্বল্পমেয়াদী ভিসার মধ্যমে ভিসার মেয়াদ থাকাকালীন ইতালিসহ পুরো শেনজেন অঞ্চলের দেশগুলোতে মুক্তভাবে যাতায়াত করা যায়।

দীর্ঘমেয়াদী ভিসা

শেনজেনের দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ ৯১-৩৬৫ দিন পর্যন্ত হয়ে থাকে। ৯০ দিনের কম সময়ের জন্য স্বল্পমেয়াদী ভিসা দেওয়া হয়। এ ধরনের ভিসা সাধারণত পড়াশোনা, কর্মসংস্থান বা ওয়ার্ক, ফ্যামিলি রিইউনিয়ন, এবং দীর্ঘমেয়াদী গবেষণার জন্য প্রদান করা হয়। দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে প্রবেশের ৮ কর্মদিবসের মধে রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করতে হয়।

শেনজেন ভিসা আবেদনের ফি সমূহ

ভিসার ধরনবয়স / সুবিধা অনুযায়ীইউরো (EUR) ফিআনুমানিক (BDT) ফি
শেনজেন ভিসা (টাইপ ‘C’- স্বল্পমেয়াদী, সর্বোচ্চ ৯০ দিন)প্রাপ্তবয়স্ক (১২+ বছর)৯০ ইউরোপ্রায় ৯,৫০০ - ১০,০০০ টাকা
শেনজেন ভিসা (টাইপ ‘C’- স্বল্পমেয়াদী)শিশু (৬ থেকে ১২ বছর)৪৫ ইউরোপ্রায় ৪,৭০০ - ৫,০০০ টাকা
শেনজেন ভিসা (টাইপ ‘C’- স্বল্পমেয়াদী)শিশু (৬ বছরের নিচে)ফ্রি (০ ইউরো)ফ্রি
ন্যাশনাল ভিসা (টাইপ ‘D’- দীর্ঘমেয়াদী, যেমন: ওয়ার্ক ভিসা)সকল প্রাপ্তবয়স্ক আবেদনকারী১১৬ ইউরোপ্রায় ১২,৫০০ - ১৩,৫০০ টাকা
ন্যাশনাল স্টাডি ভিসা (টাইপ ‘D’- পড়াশোনার জন্য)শিক্ষার্থী৫০ ইউরোপ্রায় ৫,৩০০ - ৫,৫০০ টাকা

মালয়েশিয়া কলিং ভিসা আপডেট 2026 এবং মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল কবে থেকে শুরু হবে 2026 নিয়মিত জানতে ট্যুর পয়েন্টে এজেন্সির সাথে থাকুন। এছাড়াও আপনি যদি দুবাই যেতে আগ্রহী হন, তবে আমাদের দুবাই ভিসা কবে খুলবে 2026 লেখাটি পড়তে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকি।

এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, বিএমইটি ট্রেনিং, ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইল: ০১৮৭০-০০১৪১৫ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)

FAQ: প্রশ্ন-উত্তর
সেনজেনভুক্ত দেশ কয়টি?

বর্তমানে সেনজেনভুক্ত দেশের সংখ্যা ২৯টি।

সেনজেনভুক্ত দেশগুলোর নাম কী?

অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিখটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।

সেনজেনভুক্ত দেশের মধ্যে জনপ্রিয় দেশ কোনগুলো?

ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে অন্যতম।

যুক্তরাজ্য কি সেনজেনভুক্ত দেশ?

না, যুক্তরাজ্য সেনজেন এলাকার সদস্য নয়।

ইতালি কি সেনজেনভুক্ত দেশ?

হ্যাঁ, ইতালি সেনজেনভুক্ত দেশ।

সুইজারল্যান্ড কি সেনজেনভুক্ত দেশ?

হ্যাঁ, সুইজারল্যান্ড সেনজেনভুক্ত, তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।

বুলগেরিয়া ও রোমানিয়া কি সেনজেনভুক্ত দেশ?

হ্যাঁ, বুলগেরিয়া ও রোমানিয়া ১ জানুয়ারি ২০২৫ থেকে পূর্ণ সেনজেন সদস্য।

সেনজেন ভিসা কী?

সেনজেন ভিসা হলো সেনজেন এলাকায় স্বল্পমেয়াদি ভ্রমণ ও অবস্থানের জন্য প্রয়োজনীয় ভিসা।

সেনজেন ভিসা দিয়ে কয়টি দেশে যাওয়া যায়?

বৈধ সেনজেন ভিসা দিয়ে সাধারণত শর্তসাপেক্ষে সেনজেনভুক্ত ২৯টি দেশেই ভ্রমণ করা যায়।

বাংলাদেশ থেকে কি সেনজেন ভিসার আবেদন করা যায়?

হ্যাঁ, বাংলাদেশি নাগরিকরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে সেনজেন ভিসার আবেদন করতে পারেন।

শেনজেন দেশ বলতে কী বোঝায়?

যেসব ইউরোপীয় দেশ শেনজেন চুক্তির আওতাভুক্ত এবং যাদের মধ্যে সাধারণত অভ্যন্তরীণ সীমান্তে নিয়মিত পাসপোর্ট চেক ছাড়া চলাচল করা যায়, সেসব দেশকে শেনজেন দেশ বলা হয়।

শেনজেন ভিসা কী?

শেনজেনভুক্ত দেশগুলোতে স্বল্প সময়ের জন্য ভ্রমণের অনুমতি প্রদানকারী ভিসাকে শেনজেন ভিসা বলা হয়।

শেনজেন ভিসা দিয়ে কয়টি দেশে ভ্রমণ করা যায়?

বৈধ শেনজেন ভিসা দিয়ে শর্ত পূরণ সাপেক্ষে ২৯টি শেনজেন দেশে ভ্রমণ করা যায়।

শেনজেন ভিসা দিয়ে কতদিন থাকা যায়?

সাধারণত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন থাকা যা

বাংলাদেশ থেকে কি শেনজেন ভিসা পাওয়া যায়?

হ্যাঁ, বাংলাদেশি নাগরিকরা প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা পূরণ করে শেনজেন ভিসার জন্য আবেদন করতে পারেন।

শেনজেন ভিসা কি সব দেশের জন্য একই?

শেনজেন স্বল্পমেয়াদি ভিসার সাধারণ নিয়ম সব সদস্য দেশের জন্য একই। তবে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রে কিছু পার্থক্য থাকতে পারে।

শেনজেনভুক্ত দেশগুলো কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য?

না, সব শেনজেন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন শেনজেনভুক্ত হলেও EU-এর সদস্য নয়।

ইউরোপীয় ইউনিয়নের কোন দেশগুলো শেনজেনভুক্ত নয়?

আয়ারল্যান্ড ও সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও বর্তমানে শেনজেন এলাকার সদস্য নয়।

বুলগেরিয়া কি শেনজেনভুক্ত দেশ?

হ্যাঁ, বুলগেরিয়া ১ জানুয়ারি ২০২৫ থেকে পূর্ণাঙ্গ শেনজেন সদস্য হয়েছে।

রোমানিয়া কি শেনজেনভুক্ত দেশ?

হ্যাঁ, রোমানিয়া ১ জানুয়ারি ২০২৫ থেকে পূর্ণাঙ্গ শেনজেন সদস্য হয়েছে।

ক্রোয়েশিয়া কি শেনজেনভুক্ত দেশ?

হ্যাঁ, ক্রোয়েশিয়া ১ জানুয়ারি ২০২৩ থেকে শেনজেনভুক্ত দেশ।

সুইজারল্যান্ড কি শেনজেনভুক্ত দেশ?

হ্যাঁ, সুইজারল্যান্ড শেনজেনভুক্ত একটি দেশ, তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।

নরওয়ে কি শেনজেনভুক্ত দেশ?

হ্যাঁ, নরওয়ে শেনজেনভুক্ত দেশ হলেও এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।

যুক্তরাজ্য কি শেনজেনভুক্ত দেশ?

না, যুক্তরাজ্য শেনজেনভুক্ত দেশ নয়।

সাইপ্রাস কি শেনজেনভুক্ত দেশ?

উত্তর না, ২০২৬ সাল পর্যন্ত সাইপ্রাস শেনজেন এলাকার পূর্ণ সদস্য নয়

← Previous Post

Contact us