ম্যানপাওয়ার কার্ড চেক করবেন কিভাবে? Check Manpower Card

সর্বশেষ আপডেট: ০৮ আগস্ট, ২০২৬
যেকোনো দেশের ভিসা হওয়ার পর ম্যানপাওয়ারের কাজ করতে হয়। ম্যানপাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স বলতে বিদেশে কাজ করার জন্য সরকার কর্তৃক প্রদানকৃত অনুমতি পত্র। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, অধিকাংশ যাত্রী জানেনা কিভাবে ম্যানপাওয়ার কার্ড চেক করতে হয়। এখানে আপনি ম্যানপাওয়ার কার্ড চেক করার ২টি নিয়ম সম্পর্কে জানবেন। প্রথমটি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং দ্বিতীয়টি আপনি নিজের ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিজেই চেক করতে পারবেন।
এজেন্সির মাধ্যমে ম্যানপাওয়ার কার্ড চেক কিভাবে করবেন
প্রত্যেক রিক্রুটিং এজেন্সিকে বিএমইটি কর্তৃক একটি সার্ভার লগইন আইটি এবং পাসওয়ার্ড দেওয়ার হয়। বিএমইটি কর্তৃক দেওয়া এই সার্ভারকে রাইমস (RAIMS) বা রিক্রুটিং এজেন্টস ইনফরমেশন মেনেজমেন্ট সিস্টেম বলে। এই সার্ভারে একজন যাত্রীর ম্যানপাওয়ারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য দেওয়ার থাকে। রিক্রুটিং এজেন্সি আপনার ট্রেনিং, ফিঙ্গার, ম্যানপাওয়ার আবেদন, ম্যানপাওয়ার কার্ড চেক, এবং ভিসা এটেস্টেশনসহ আরো তথ্য যাচাই করতে পারবেন।

রাইমস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর বাম পাশে ক্লিয়ারেন্স চেক (Clearance Check) নামে একটি অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করার পর আপনার পাসপোর্ট নম্বর দিন এবং সার্চে ক্লিক করুন। আপনার ম্যানপাওয়ার হয়ে থাকলে, নিচে আপনি আপনার ম্যাপপাওয়ার ক্লিয়ারেন্স এর বিস্তারিত দেখতে পাবেন। তথ্যগুগোর নিচে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করুন।
তবে আপনি যেহেতু সরাসরি রিক্রুটিং এজেন্সির রাইমস আইডিতে প্রবেশের তথ্য পাবেন না, আপনাকে আপনাকে আপনার পরিচিত কোনো রিক্রিুটিং এজেন্সির মাধ্যমে আপনার ম্যানপাওয়ার কার্ড চেক করতে হবে।
নিজের ম্যানপাওয়ার কার্ড নিজে চেক করুন
নিজের ম্যানপাওয়ার নিচে চেক করার জন্য আপনাকে প্রথমে ওইপি এমপ্লয়ি এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে “OEP Employee” লিখে। প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন। এখানে আপনি ফোন নম্বর লিখার একটি খালি যায়গা পাবেন। আপনার রেজিস্ট্রিকৃত ফোন নম্বরটি লিখুন এবং লগইন উইথ ওটিপিতে (Login With OTP) ক্লিক করুন।

ওটিপি দিয়ে লগইন করার পর বামপাশে নিচে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স স্ট্যাটাস (Emigration Clearance Status) নামে একটি অপশন দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করুন। এবার ডানপাশে কিছু লিখা দেখতে পাবেন। আপনার ম্যানপাওয়ার হয়ে থাকলে আপনি ডাউনলোড করার একটি অপশন পাবেন।


আর যদি ম্যানপাওয়ার এখনো না হয়ে থাকে তাহলে অ্যাপলিকেশন স্ট্যাটাস অপশন থেকে আপানার পাইল এখন কোন ধাপে আছে তা পর্যবেক্ষন করতে পারবেন। বিঃদ্রঃ ম্যানপাওয়ার হওয়ার পরেও আপনার ম্যানপাওয়ার কার্ড চেক করে ডাউনলোড অপশনটি পেতে কিছুটা সময় লাগতে পারে।
যেকোনো দেশের ম্যানপাওয়ারের নিয়মিত আপডেট জানতে ট্যুর পয়েন্টে এজেন্সির সাথে থাকুন। আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকি।
এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকিটিং, বিএমইটি ট্রেনিং, ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইল: ০১৮৭০-০০১৪১৫ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)
