সিঙ্গাপুর ম্যানপাওয়ার কিভাবে করবেন? খরচ, সময়, প্রয়োজনীয় ডকুমেন্ট

সর্বশেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আমরা যারা সিঙ্গাপুর যেতে চাই বা ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার হয়নি, তাদের জন্য সিঙ্গাপুর ম্যানপাওয়ার কিভাবে করতে হয়, সিঙ্গাপুর ম্যানপাওয়ারের খরচ কত, এবং সিঙ্গাপুর ম্যানপাওয়ার এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে তা জানা জরূরী। অনেকের ভিসা হয়েছে, কিন্তু সিঙ্গাপুরের ভিসা হয়েছে কিন্তু এখনো ম্যানপাওয়ার করা হয়নি। আবার, মধে অনেকে ম্যানপাওয়ার করার জন্য বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি খুজে পাচ্ছেন না। তাদের জন্য বিস্তারিত এই লেখাটি।
এখানে আলোচনা করা হবে সিঙ্গাপুর ম্যানপাওয়ার কিভাবে করতে হয়, সিঙ্গাপুরের ম্যানপাওয়ার করতে খরচ কত হয়, এবং সিঙ্গাপুরের ম্যানপাওয়ার করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। সাধারণত ম্যানপাওয়ারের জন্য ২-৪ কর্ম দিবসের মধ্যে সম্পন্ন হয়ে যায়। তবে, কিছু কিছু ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে।
সিঙ্গাপুর ম্যানপাওয়ারের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ
প্রথমে আপনার সিঙ্গাপুরের ভিসা কপিটির (IPA COPY) প্রয়োজন হবে। দ্বিতীয়ত, আপনি যদি এর আগে কখনো সিঙ্গাপুর গিয়ে না থাকেন তাহলে আপনার তিন (৩ দিন) দিনের পিডিও ট্রেনিং করতে হবে। আর আপনি সিঙ্গাপুরের পুরাতন যাত্রি হয়ে থাকেন, তাহলে আপনার ট্রেনিং করা লগবেনা। সেক্ষেত্রে আপনার আগের ম্যানপাওয়ার কার্ডটি অনলাইন থাকতে হবে। আপনি যদি জানতে চান ম্যানপাওয়ার কার্ড চেক কিভাবে করবেন তাহলে, ম্যানপাওয়ার কার্ড নিয়ে আমাদের আগের লেখাটি পড়তে পারেন। তৃতীয়ত, আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গার কমপ্লিট করতে হবে।
| ক্রমিক | প্রয়োজনীয় ডকুমেন্ট / বিষয় | বিস্তারিত |
|---|---|---|
| ১ | IPA Copy | প্রথমে সিঙ্গাপুরের ভিসা কপি বা IPA Copy প্রয়োজন হবে। IPA Copy চেক করুন । |
| ২ | PDO Training Certificate | যারা আগে কখনো সিঙ্গাপুরে যাননি, তাদের ৩ দিনের PDO Training সম্পন্ন করতে হবে এবং ট্রেনিংয়ের প্রমাণপত্র প্রয়োজন হবে। |
| ৩ | Manpower Card | যারা আগে সিঙ্গাপুরে গিয়েছেন, তাদের নতুন করে PDO Training করার প্রয়োজন নেই। তবে আগের Manpower Card অনলাইনে থাকতে হবে। |
| ৪ | Biometrics / Fingerprint | সিঙ্গাপুর যাওয়ার প্রক্রিয়ায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে। |
সিঙ্গাপুর ম্যানপাওয়ার কিভাবে করবেন?
প্রয়োজনীয় সকল ডকুমেন্টসহ আপনাকে রিক্রুটিং লাইসেন্স রয়েছে এমন একটি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করুন। অবশ্যই আগেই জেনে নিবেন উক্ত ট্রাভেল এজেন্সি সিঙ্গাপুরের ম্যানপাওয়ার করে কিনা। আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনার সিঙ্গাপুরের ম্যানপাওয়ার করাতে পারবে। সেক্ষেত্রে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। এই পোষ্টটির নিচে আমাদের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়ার রয়েছে।
আপনি প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলো জমা দেওয়ার পর এজেন্সি তাদের কাজ শুরু করবে। সাধারণত ম্যানপাওয়ার কমপ্লিট হতে ২-৪ কর্মদিবস সময় নিয়ে থাকে, তকে বিএমইটি অফিসে কাজের চাপের উপর ভিত্তি করে সময় কম বেশি লাগতে পারে।
মালয়েশিয়া কলিং ভিসা আপডেট 2026 নিয়মিত জানতে ট্যুর পয়েন্টে এজেন্সির সাথে থাকুন। এছাড়াও আপনি যদি দুবাই যেতে আগ্রহী হন, তবে আমাদের দুবাই ভিসা কবে খুলবে 2026 লেখাটি পড়তে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকি।
এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, বিএমইটি ট্রেনিং, ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইল: ০১৮৭০-০০১৪১৫ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)
