পাসপোর্ট সাইজ ছবির মাপ কত? ইঞ্চি, সেন্টিমিটার ও পিক্সেল

পাসপোর্ট সাইজ ছবির মাপ

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, বিদেশে চাকরির আবেদন, পাসপোর্ট, বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। বিশেষ করে ভিসার আবেদন করার সময় সঠিক মাপের ছবি জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেকেই জানিনা পাসপোর্ট সাইজ ছবির মাপ কত। পাসপোর্ট সাইজ ছবির দৈর্ঘ্য ও প্রস্থ এবং ছবির ডিপিই (DPI) কত হওয়া উচিত।

প্রচলিত পাসপোর্ট সাইজ ছবির মাপ হলো ৩৫ × ৪৫ মিলিমিটার। তবে যেহেতু সব দেশ একই রকম ছবির মাপ ব্যবহার করেনা। তাই আমরা কয়েকটি দেশের ছবির মাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

পাসপোর্ট সাইজ ছবির মাপ কত?

সাধারণভাবে পাসপোর্ট সাইজ ছবির মাপ হলো ৩৫ × ৪৫ মিলিমিটার। অর্থাৎ ছবির উচ্চতা ৪৫ মিলিমিটার এবং প্রস্থ ৩৫ মিলিমিটার। এই একই মাপ যুক্তরাজ্যের পাসপোর্টের কাগজে জমা দেওয়া ছবির ক্ষেত্রেও ব্যবহৃত হয়। প্রচলিত ছবির মাপ নিচে দেওয়া হলো:

মাপের এককDPIপ্রস্থ (Width)উচ্চতা (Height)সম্পূর্ণ মাপ
ইঞ্চি (Inch)—১.৩৮১.৭৭১.৩৮ × ১.৭৭ ইঞ্চি
মিলিমিটার (mm)—৩৫ mm৪৫ mm৩৫ × ৪৫ mm
সেন্টিমিটার (cm)—৩.৫ cm৪.৫ cm৩.৫ × ৪.৫ cm
পিক্সেল (Pixel)১৫০ DPI২০৭ px২৬৬ px২০৭ × ২৬৬ px
পিক্সেল (Pixel)৩০০ DPI৪১৩ px৫৩১ px৪১৩ × ৫৩১ px
পিক্সেল (Pixel)৬০০ DPI৮২৭ px১০৬৩ px৮২৭ × ১০৬৩ px

বিভিন্ন দেশের পাসপোর্ট ও ভিসার ছবির মাপ

বাংলাদেশ, যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, চীন, এবং সিঙ্গাপুরের পাসপোর্ট ও ভিসার ছবির মাপ নিচ দেওয়া হলো।

দেশের নামছবির প্রস্থ (Width)ছবির উচ্চতা (Height)সম্পূর্ণ মাপ
বাংলাদেশ (ই-পাসপোর্ট)——প্রাপ্তবয়স্কদের আলাদা ছবি লাগে না
যুক্তরাষ্ট্র (USA)৫১ mm৫১ mm৫১ × ৫১ mm
যুক্তরাজ্য (UK)৩৫ mm৪৫ mm৩৫ × ৪৫ mm
কানাডা (Canada)৫০ mm৭০ mm৫০ × ৭০ mm
অস্ট্রেলিয়া (Australia)৩৫–৪০ mm৪৫–৫০ mmনির্ধারিত সীমার মধ্যে
ভারত (India)৫১ mm৫১ mm৫১ × ৫১ mm
চীন (China)৩৩ mm৪৮ mm৩৩ × ৪৮ mm
সিঙ্গাপুর (Singapore)৩৫ mm৪৫ mm৩৫ × ৪৫ mm

বাংলাদেশের ই-পাসপোর্টের জন্য কি ধরণের ছবি জমা দিতে হয়

বাংলাদেশর ই-পাসপোর্টের জন্য প্রপ্তবয়স্কদের ক্ষেত্রে আলাদা করে ছবি সাতে নিতে হয় না। তবে শিশুদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। ৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ধূসর ব্যাকগ্রাউন্ডসহ 3R সাইজের ল্যাব প্রিন্ট ছবি এবং ১৫ বছরের কম বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে বাবা-মায়ের ছবি জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। ই-পাসপোর্টের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে ই-পাসপোর্ট ওয়েবসাইট এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

পাসপোর্ট সাইজ ছবি তোলার নিয়ম

যেহেতু ভিন্ন ভিন্ন কজের জন্য ভিন্ন রকমের ছবি তোলার নিয়ম রয়েছে। তাই এখানে কিছু কমন নিয়ম সম্পর্কে যেমন পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া উচিত, পোশাক কেমন হওয়া উচিত, ক্যামেরার দিকে তাকানো, মুখের অভিব্যক্তি আলোচনা করা হয়েছে।

পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া উচিত?

পাসপোর্ট সাইজ ছবির জন্য ব্যাকগ্রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ছবিতে সঠিক ব্যাবগ্রাউন্ড না হলে আপনার ছবি বাতিল বলে গন্য হতে পারে। ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় বস্তু, অন্য ব্যক্তি, অতিরিক্ত ছায়া কিংবা কোনো ধরনের ডিজাইন থাকা যাবে না। ব্যাকগ্রাউন্ডের রং দেশভেদে আলাদা হতে পারে। অধিকাংশ দেশের ক্ষেতে ব্যাকগ্রাউন্ডের রং সাদা হয়ে থাকে তবে কিছু দেশের ভিসার আবেদনের রং নীল হয়ে থাকে।

পাসপোর্ট সাইজ ছবির জন্য পোশাক কেমন হওয়া উচিত?

পাসপোর্ট সাইজ ছবির জন্য সাধারণ ও পরিপাটি পোশাক পরুন। মুখ যাতে ভালোভাবে দেখা যায় সেদিকে লক্ষ রাখতে হবে। অতিরিক্ত আকর্ষণীয় পোশাক বা এমন কিছু না পরাই উত্তম। আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হলে আপনার পোষাক রঙিন এবং ব্যাকগ্রাউন্ড নীল হলে পোষাক সাদা রাখার চেষ্টা করুন।

পাসপোর্ট সাইজ ছবি তোলার নিয়ম

সঠিক মাপের ছবি হলেই সব সময় গ্রহণযোগ্য হবে না। ছবি গ্রহণযোগ্য হওয়ার জন্য সঠিক মাপের পাশাপাশি খের অবস্থান, চোখ, মাথার আকার এবং আলোও নির্ধারিত নিয়মের মধ্যেও থাকতে হবে। সঠিক ছবি তোলার জন্য ক্যামেরার দিকে সরাসরি তাকান, স্বাভাবিক মুখের অভিব্যক্তি রাখুন, চোখ পরিষ্কারভাবে দৃশ্যমান রাখুন, পর্যাপ্ত আলো ব্যবহার করুন, মুখের ওপর কোনো ছায়া থাকতে দেবেন না, এবং ক্যামেরার দূরত্ব ঠিক রাখুন।

FAQ: প্রশ্ন-উত্তর
পাসপোর্ট সাইজ ছবির মাপ কত?

প্রচলিত পাসপোর্ট সাইজ ছবির একটি মাপ হলো ৩৫ × ৪৫ মিলিমিটার

পাসপোর্ট সাইজ ছবি কত ইঞ্চি?

৩৫ × ৪৫ মিলিমিটার ছবির মাপ ইঞ্চিতে প্রায় ১.৩৮ × ১.৭৭ ইঞ্চি।

পাসপোর্ট সাইজ ছবির কত সেন্টিমিটার?

পাসপোর্ট সাইজ ছবির প্রচলিত মাপ ৩.৫ × ৪.৫ সেন্টিমিটার।

পাসপোর্ট সাইজ ছবি কত পিক্সেল?

৩৫ × ৪৫ মিলিমিটার ছবি ৩০০ DPI-তে তৈরি করলে এর মাপ প্রায় ৪১৩ × ৫৩১ পিক্সেল হয়। তবে অনলাইন আবেদনপদ্ধতি অনুযায়ী পিক্সেলের মাপ ভিন্ন হতে পারে।

পাসপোর্ট সাইজ ছবির জন্য কত DPI প্রয়োজন?

ছবি প্রিন্ট করার জন্য ৩০০ DPI একটি বহুল ব্যবহৃত রেজল্যুশন। তবে অনলাইন ভিসা আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট DPI-এর পরিবর্তে পিক্সেলের মাপ ও ফাইলের সাইজ উল্লেখ থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের ভিসার ছবির মাপ কত?

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য কাগজে জমা দেওয়া ছবির মাপ ২ × ২ ইঞ্চি বা ৫১ × ৫১ মিলিমিটার। অনলাইন ডিজিটাল ছবির ক্ষেত্রে আলাদা পিক্সেল ও ফাইল সাইজের নিয়ম রয়েছে।

যুক্তরাজ্যের পাসপোর্ট ছবির মাপ কত?

যুক্তরাজ্যের কাগজে জমা দেওয়া পাসপোর্ট ছবির মাপ ৩৫ মিলিমিটার প্রস্থ এবং ৪৫ মিলিমিটার উচ্চতা।

মোবাইল দিয়ে কি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়?

হ্যাঁ, মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তবে ছবির মাপ, ব্যাকগ্রাউন্ড, মুখের অবস্থান এবং সংশ্লিষ্ট দেশের অন্যান্য নির্দেশনা ঠিক রাখতে হবে।

পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড কী রঙের হবে?

এটি সংশ্লিষ্ট দেশের নিয়মের ওপর নির্ভর করে। কোনো ক্ষেত্রে সাদা, অফ-হোয়াইট, হালকা ধূসর বা অন্য নির্দিষ্ট রঙের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হতে পারে

পাসপোর্ট সাইজ ছবি কি JPG ফরম্যাটে হতে হবে?

অনেক অনলাইন আবেদনপদ্ধতিতে JPG বা JPEG ফরম্যাটের ছবি গ্রহণ করা হয়। তবে সব ওয়েবসাইটের নিয়ম এক নয়। তাই আবেদন করার আগে নির্দিষ্ট ফরম্যাট দেখে নিতে হবে।

পাসপোর্ট সাইজ ছবিতে কি হাসা যাবে?

সাধারণত স্বাভাবিক ও নিরপেক্ষ মুখের অভিব্যক্তি রাখতে হয়। অতিরিক্ত হাসি বা অস্বাভাবিক মুখভঙ্গি এড়িয়ে চলা ভালো।

মালয়েশিয়া কলিং ভিসা আপডেট 2026 নিয়মিত জানতে ট্যুর পয়েন্ট এজেন্সির সাথে থাকুন। এছাড়াও আপনি যদি দুবাই যেতে আগ্রহী হন, তবে আমাদের দুবাই ভিসা কবে খুলবে 2026 লেখাটি পড়তে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকি।

এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, বিএমইটি ট্রেনিং, ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইল: ০১৮৭০-০০১৪১৫ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)

← Previous Post

Contact us