সৌদি ভিসা প্রসেসিং কিভাবে করবেন | Sadui Visa Processing

সৌদি ভিসা প্রসেসিং কিভাবে করবেন | Sadui Visa Processing

সৌদি ভিসা প্রসেসিং

আমাদের মধ্যে যারা সৌদি আরব যেতে চাই, তারা সৌদি ভিসা প্রসেসিং শব্দটির সাথে পরিচিত। সৌদি ভিসা প্রসেসিং বলতে মূলত মোফা, ভিসা ‍স্ট্যাম্পিং, এবং ম্যানপাওয়ারকে বুঝানো হয়। সৌদিআবর থেকে আমাদের ওকালা দেওয়ার পর প্রসেসিং শুরু করা হয়। প্রসেসিং এর জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ সরকার কতৃক অনুমদিত একটি রিক্রুটিং এজেন্সির শরণাপন্ন হতে হবে। ভিসা প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রসেসগুলো ধাপে ধাপে বর্ণনা করা হলো।

সৌদি ভিসা প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১. ওকালা কপি
২. পুলিশ ক্লিয়ারেন্স
৩. পাসপোর্ট সাইজ ফটো (চার কপি)
৪. গামকা মেডিকেল ফিট কার্ড
৫. তাকামুল সার্টিফিকেট (পেশা সার্টিফিকেট)
৫. তাসির ফিঙ্গার
৬. পিডিও ট্রেনিং এবং বিএমইটি ফিঙ্গার

সৌদি ভিসা প্রসেসিংয়ে যাত্রীর করণীয় ধাপসমূহ

ওকালা: আপনি যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার প্রসেসিং সম্পন্ন করাবেন, প্রথমে এজেন্সির আর এল নম্বর, এজেন্সির ইংরেজি নাম, এবং আরবী নাম কোম্পানীতে দিতে হবে ওকালা উঠানোর জন্য। ওকালা মূলত একধরনের ওয়ার্কপারমিট। আপনাকে যে কপিটি পাঠানো হবে, তাতে ভিসা নম্বর এবং স্পন্সর নম্বর উল্যেখ করা থাকবে।

পুলিশ ক্লিয়ারেন্স: ভিসা প্রসেসিং শুরু করার আগেই চেষ্টা করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি সম্পন্ন করে রাখার জন্য। পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের সরকারী ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এরপর ধাপে ধাপে পুলিশ ক্লিয়ারেন্সের কাজ সম্পন্ন করতে হবে। আবেদনের পর পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেতে ৭-১২ দিন সময় লাগবে।

গামকা মেডিকেল: সৌদি আরবের গামকা মেডিকেল করার জন্য WAFID থেকে আপনাকে ১০ ডলার দিয়ে গামকা স্লিপ তুলতে হবে। আপনি আপনার রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলে, ওনারা আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবে।

তাকামুল সার্টিফিকেট: আপনি যে পেশায় সৌদি আরব গমন করছেন তার একটি সার্টিফিকেট ভিসা প্রসেস করার জন্য প্রয়োজন হবে। সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনাকে তাকামুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ৫০ ডলার দিয়ে টিকেট নিতে হবে। তারপর নির্ধারিত স্থানে পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর সার্টিফিকেট পাবেন। তাকামুল সার্টিফিকেটের ক্ষেত্রও আপনি চাইলে আপনার রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন।

পিডিও ট্রেনিং এবং বিএমইটি ফিঙ্গার: ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর ম্যানপাওয়ার করার জন্য ট্রেনিং সার্টিফিকেট এবং বায়ো ফিঙ্গারের প্রয়োজন হবে। তাই চেষ্টা করুন ট্রেনিং ফিঙ্গারের কাজগুলো আগেই সম্পন্ন করার।  

 

ভিসা প্রসেসিংয়ে এজেন্সির কার্যক্রম

মোফা: ওকালা এবং মেডিকেলের কাজ সম্পন্ন হওয়ার পরে রিক্রুটিং এজেন্সি আপনার সৌদি আরবের ভিসা অ্যাপলিকেশনের কাজ সম্পন্ন করবে। ভিসা অ্যাপলিকেশনের এই কাজকে মোফা বলে। মোফার সম্পূর্ন কাজটি এজেন্সি করবে।

তাসির ফিঙ্গার: মোফা হওয়ার পর রিক্রুটিং এজেন্সি আপনার জন্য তাসির ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নিবে। নির্দিষ্ট তারিখে আপনাকে যমুনা ফিউসার পার্কে গিয়ে তাসির ফিঙ্গারের কাজ সম্পন্ন করতে হবে। তাসির ফিঙ্গার ফি বাবদ আপনার ৬০০-৭০০ টাকা খরচ হবে। এই খরচ যাত্রি বহন করবে।

গামকা মেডিকেল আপডেট: সৌদি আরবের গামকা মেডিকেল করার জন্য WAFID থেকে আপনাকে ১০ ডলার দিয়ে গামকা স্লিপ তুলতে হবে। আপনি আপনার রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলে, ওনারা আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবে।

তাকামুল সার্টিফিকেট: আপনি যে পেশায় সৌদি আরব গমন করছেন তার একটি সার্টিফিকেট ভিসা প্রসেস করার জন্য প্রয়োজন হবে। সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনাকে তাকামুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ৫০ ডলার দিয়ে টিকেট নিতে হবে। তারপর নির্ধারিত স্থানে পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর সার্টিফিকেট পাবেন। তাকামুল সার্টিফিকেটের ক্ষেত্রও আপনি চাইলে আপনার রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *