কাতার ভিসা চেক কিভাবে করবেন? How To Check Qatar Visa?

কাতার ভিসা চেক

আপনাদের মধ্যে অনেকের হয়তো কাতারের ভিসা পক্রিয়ধীন রয়েছে। আবার আপনাদের মধ্যে অনেকে হয়তো কাতারের ভিসা নিয়ে নতুন কাজ করছেন অথবা কোনো ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন। যেহেতু আপনি এই লিখাটি পড়ছেন ধরে নিচ্ছি আপনি জানেননা কাতার ভিসা চেক কিভাবে করতে হয়। এই আলোচনায় আমরা কাতারের ভিসা চেক করার পাশাপাশি আমরা আরো জানবো, ভিসা পিন্ট হওয়ার আগের এবং পরের ধাপ গুলো সম্পর্কে। তো প্রথমে আমরা জানবো কাতারের ভিসা অনলাইনে কিভাবে চেক করতে হয়।

কাতার ভিসা অনলাইন চেক (Qatar Visa Online Check)

অনলাইনে কাতারের ভিসা চেক করার জন্য আপনাকে প্রথমে কাতারের MOI সার্ভারে প্রবশ করতে হবে। সাভারের লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি। লিংকে প্রবেশের পর আপনি ভিসা নম্বর, পাসপোর্ট নম্বর, দেশ, এবং ক্যাপচা দেখতে পাবেন।

Qatar Visa Check

যদি আপনি আপনার ভিসা নম্বর দিয়ে আপনার কাতারের ভিসা চেক করতে চান তাহলে ভিসা নম্বর লিখার উপর ক্লিক করুন। তারপর তার পাশে থাকা খালি জায়গায় আপনার ভিসা নম্বর লিখুন। আর যদি আপনি পাসপোর্ট নম্বর দিয়ে চেক করতে চান, তাহলে পাসপোর্ট নম্বর লিখার উপর ক্লিক করুন এবং ন্যাশনালিটির ঘরে বাংলাদেশ সিলেক্ট করুন। অতপর, ক্যাপচা পূরণ করে সাবমিটে ক্লিক করুন।

আপনার সব তথ্য ঠিক থাকলে আপনার সব ইনফরমেশন ঠিক থাকলে আপনাকে আপনার ভিসার তথ্য দেখাবে। ভিসা প্রিন্ট হয়ে থাকলে, আপনি প্রিন্টে ক্লিক করে আপনার ভিসা ডাউনলোড করতে পারেন। তবে ভিসা পিন্ট হয়ে থাকলে আপনাকে অন্য কিছু স্ট্যাটাস দেখাবে।

কাতার ভিসা সম্পর্কে অন্যান্য তথ্য

কাতার থেকে যখন আপনার ভিসা নম্বর উঠানো হবে তখন ভিসা স্ট্যাটাসে আন্ডার আউটসাইড প্রসেস দেখাবে। কাতার ভিসার এই স্ট্যাটাসটি আপনার মেডিকেল ফিট হওয়া পর্যন্ত দেখাবে। আপনার মেডিকেল ফিট হওয়ার পর ভিসা রেডি টু প্রিন্ট দেখাবে। তারপর কাতার এম্বাসিতে আপনার ভিসার পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনার ভিসা প্রিন্ট হবে।

কাতার ম্যানপাওয়ার কিভাবে করতে হয়

কাতারের ভিসা প্রিন্ট হওয়ার পর আপকে আপনার পিডিও ট্রেনিং এবং ফিঙ্গার সম্পন্ন করতে হবে। এরপর কোনা এজেন্সির মাধ্যমে আপনার ম্যানপাওয়ার করতে হবে। ম্যানপাওয়ার করা ছাড়া আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না।

আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার ভিসা ম্যানপাওয়ারে কাজ সম্পন্ন করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। ফোন নম্বরঃ ০১৮২৫১৪৫৮৭৬, ০১৮৭০০০১৪১৫ (ইমু/হোয়াটসঅ্যাপ)

বিঃদ্রঃ আমরা ভিসা দেইনা, শুধু মাত্র প্রসেসিং করে থাকি। এছাড়াও মেডিকেল বিমান টিকেট, ট্রেইনিং, ফিঙ্গার, তাকামুল, বিএমইটি সহ যেকোনো দেশের ম্যানপাওয়ার করা হয়।