জিয়ারা ভিসা প্রসেসিং খরচ কত এবং প্রয়জনীয় ডকুমেন্ট | KSA Family Visa

সর্বশেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি আরবের জিয়ার ভিসা / ফ্যামিলি ভিসা প্রসেসিং এখন আরো সহজ এবং কম খরচে। আপনাদের মধ্যে অনেকে আছে, যারা সৌদি আরবে বৈধ অবস্থায় আছেন। আপনার হয়তো আপনার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, অথবা সন্তানকে জিয়ারা ভিসায় সৌদি নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু বুঝতে পারছেন না কিভাবে সৌদি আরবের জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিসা প্রসেস করাবেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য। আমরা এইখানে আলোচনা করবো কিভাবে জিয়ারা ভিসা প্রসেস করাতে হয়, কি কি ডকুমেন্ট লাগবে, জিয়ারা ভিসা প্রসেসিং খরচ কত।
জিয়ারা ভিসা কি? Jiara Visa Ki?
জিয়ারা আরবি শব্দ। যার অর্থ পরিদর্শন। সৌদি আরবের ক্ষেত্রে জিয়ারা ভিসা বলতে সাধারনত ভিজিট ভিসাকে বুঝায়। তবে যেহেতু জিয়ারা ভিসা শুধুমাত্র ফ্যামিলি ভিজিটের জন্য ব্যবহার করা হয়, তাই এটিকে ফ্যামিলি ভিজিট ভিসাও বলা যায়। এই ভিসায় সৌদি আরব গিয়ে কাজ করা সম্পূর্ণ নিষেধ।
জিয়ারা ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ
১. ভিসা কপি
২. স্পন্সরের ডিজিটাল ইকামা কপি
৩. স্পন্সর এবং যাত্রির পাসপোর্ট কপি
৪. যাত্রির এনআইডি অথবা জন্মসনদ
৫. স্ত্রী হলে কাবিন-নামা/ নিকাহ-নামার মূল কপি
৬. প্রত্যেকের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
যে ব্যক্তি তার পরিবারের লোকদের নিবেন তার ডিজিটাল ইকামা কপি, পাসপোর্ট, এবং তিনি সৌদি আরব থেকে তার পরিবার আনার জন্য যে ভিসা পেয়েছেন, সে ভিসা কপিটি লাগবে। যাত্রির ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ হলোঃ পাসপোর্ট, এনআইডি/ জন্মসনদ, দুই কপি পাসপোর্ট সাইজ ফটো, এবং স্ত্রীর ক্ষেত্রে বিয়ের কাবিননামা/নিকাহনামার মূলকপি।
যাত্রির পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। আত্মীয়ের (সৌদি আরবে অবস্থানরত ব্যক্তি) ইকামা কপি এবং আইডি কার্ডের দুই পাশের রঙিন কপি বাধ্যতামূলক।
জিয়ারা ভিসার জন্য ফাইল রেডি কিভাবে করবেন?
উপরে উল্লেখিত ডকুমেন্টসমূহ একত্রিত করে জিয়ারা ভিসার প্রসেসিং করে এমন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। অথবা আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনার জন্য ফাইল রেডি করে তাসির এপয়েন্টমেন্ট সিডিউল নিয়ে দিবো এবং আপনি নির্দিষ্ট তারিখে ওইস্থানে গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন।
এপয়েন্টমেন্ট এর জন্য আপনাকে ওই স্থানে একটি নির্দিষ্ট পরিমান ফি জমা দেওয়া লাগবে। ফি কতো হবে তা যাত্রির বয়সের উপর নির্ভর করে, তাই তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।
জিয়ারা ভিসা প্রসেসিং খরচ কত?
যদি পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তির প্রসেসিং করানো হয় তবে জিয়ারা ভিসার প্রসেসিং খরচ হবে ৫,০০০ টাকা - ৮,০০০ টাকা (পাঁচ হাজার থেকে আট হাজার টাকা) এবং একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রতিজন প্রত্যেক অতিরিক্ত ব্যক্তির জন্য বাড়তি ১,৫০০/- টাকা যোগ হবে। এটি শুধু মাত্র জিয়ারা ভিসা প্রসেসিং খরচ।
তাসির (Tasheer) ফি ও মেডিকেল বাবদ ১৬,০০০-২৫,০০০ টাকা খরচ হতে পারে। বিমান টিকেট বাবদ ৫০,০০০-৬০,০০০ টাকা খরচ হতে পারে।
সৌদি টাকার রেট
রেট লোড হচ্ছে…
এটা মার্কেট রেট, দিনে একবার হালনাগাদ হয়। ব্যাংক বা রেমিটেন্স সেবার রেট কিছুটা আলাদা হতে পারে। Rates By Exchange Rate API
সৌদি ১ রিয়াল বাংলাদেশের কত টাকা সম্পর্কে আরো আমারে পোস্টটি চেক করুন।
জিয়ারা ভিসা কী?
সৌদি আরবে আত্মীয়স্বজন, পরিবার বা পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য যে ভিজিট ভিসা নেওয়া হয়, তাকে সাধারণভাবে জিয়ারা ভিসা বলা হয়।
বাংলাদেশ থেকে জিয়ারা ভিসা করা যায় কি?
বাংলাদেশ থেকে জিয়ারা ভিসা করা যায় কি?
পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে?
সাধারণত পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হয়।
জিয়ারা ভিসার জন্য ছবি কেমন হতে হবে?
সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে।
সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে।
সব ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট বাধ্যতামূলক নয়। তবে ভিসা কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে অতিরিক্ত আর্থিক কাগজপত্র চাইতে পারে।
জিয়ারা ভিসার জন্য কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে?
না লাগবে না।
সৌদি আরব থেকে ইনভাইটেশন ছাড়া জিয়ারা ভিসা করা যায়?
সাধারণত না।
জিয়ারা ভিসার জন্য কি ম্যারেজ সার্টিফিকেট লাগে?
স্বামী বা স্ত্রীর জন্য আবেদন করলে সম্পর্কের প্রমাণ হিসেবে ম্যারেজ সার্টিফিকেট এবং প্রয়োজনীয় সত্যায়িত অনুবাদ লাগতে পারে।
সন্তানের জন্য জিয়ারা ভিসা করতে কী লাগে?
সন্তানের পাসপোর্ট, ছবি, জন্মনিবন্ধন সনদ এবং স্পনসরের আমন্ত্রণপত্র প্রয়োজন হতে পারে।
জিয়ারা ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে?
কাগজপত্র জমা, অ্যাপয়েন্টমেন্ট, অনুমোদন ও দূতাবাসের কার্যক্রমের ওপর নির্ভর করে সময় কমবেশি হতে পারে।
জিয়ারা ভিসা কি সিঙ্গেল এন্ট্রি হয়?
ভিসার অনুমোদনের ওপর নির্ভর করে সিঙ্গেল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি হতে পারে।
জিয়ারা ভিসায় কি সৌদি আরবে কাজ করা যায়?
না। জিয়ারা বা ভিজিট ভিসা কাজ করার অনুমতি দেয় না।
আমাদের মাধ্যমে জিয়ারা ভিসা প্রসেসিং করাতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা-১০০০। মোবাইল: ০১৮২৫১৪৫৮৭৬, ০১৮৭০০০১৪১৫, এবং ০১৬১৩০৪৭৯৫৩।
মালয়েশিয়া কলিং ভিসা আপডেট 2026 নিয়মিত জানতে ট্যুর পয়েন্ট এজেন্সির সাথে থাকুন। এছাড়াও আপনি যদি দুবাই যেতে আগ্রহী হন, তবে আমাদের দুবাই ভিসা কবে খুলবে 2026 লেখাটি পড়তে পারেন অথবা শেনজেনভুক্ত দেশের তালিকা জানতে চান তাহলে আমারে সম্প্রিক্ত লেকাটি পড়তে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকি। এছাড়াও আপনি যদি সৌদি সৌদি ১ রিয়াল বাংলাদেশের কত টাকা জানতে চান তাহলে আমাদের আগের লেখাটি যাচাই করুন।
এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, বিএমইটি ট্রেনিং, ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।
