মোফা কি এবং কিভাবে করতে হয়? what is mofa?

মোফা কি

মোফা কি? what is mofa?

মোফা (MOFA) এর ফুল মিনিং Ministry of Foreign Affairs. এটিকে সৌদির প্রাথমিক ভিসা অ্যাপ্লিকেশন হিসেবে ধরা হয়। সৌদি সরকার ভিসা ওয়েব সাইটে এই আবেদনটি করতে হয়। সৌদি আরবের ভিসা প্রসেসিং এর প্রথম ধাপ এটি এবং ওকালা উঠার পর এই ধাপটি সম্পন্ন করতে হয়। কিন্তু এটির মূল কাজ শুরু হয় যাত্রির মেডিক্যাল সম্পন্ন হওয়ার পর। পরবর্তী ধাপে যাওয়ার জন্য যাত্রিকে অবশ্যই মেডিক্যালে ফিট হতে হবে। 

মেডিক্যাল ফিট হওয়ার পর এজেন্সির প্রতিনিধি মেডিক্যাল সেন্টার থেকে (যে সেন্টার থেকে যাত্রি মেডিক্যাল সম্পন্ন করেছে) মোফা আপডেট করাবে। অর্থাৎ যাত্রি যে ফিট আছে, এই তথ্যটি মেডিক্যাল সেন্টার থেকে মোফা ওয়েব সাইটে আপডেট করবে। এই প্রসেস টি সম্পন্ন করার জন্য এজেন্সির প্রতিনিধিকে যাত্রির পাসপোর্ট এর ফটোকপি, মোফা অ্যাপ্লিকেশন কপি, মেডিক্যাল পেমেন্ট স্লিপ নিয়ে মেডিক্যাল সেন্টারে যেতে হবে এবং উক্ত ডকুমেন্টসমূহ জমা দিতে হবে। মোফা আপডেট হতে আনুমানিক ২৪ ঘন্টা সময় নিতে পারে।

কিভাবে করতে হয়?

মোফা অ্যাপ্লিকেশন সরাসরি যাত্রি করতে পারবেনা। যাত্রিকে অবশ্যই সৌদি এনলিস্টেড রিক্রটিং এজেন্সি দ্বারা করতে হবে। তবে আপনি চাইলে কয়েকটি সহজ স্টেপ এর মাধ্যমে যাচাই করতে পারেন আপনার মোফা অ্যাপ্লিকেশন অনলাইন হয়েছে কিনা। নিচে মোফা অ্যাপ্লিকেশন চেক করার পদ্ধতি দেওয়া হলো।

মোফা কিভাবে চেক করব?

লীল রঙের লিংক এ ক্লিক করলে আপনাকে একটি ওয়েব সাইটে নিয়ে যাবে। ওখানে ভাষা আরবি দেওয়া থাকবে। আপনি বাম পাশে কোনায় “E” লিখা দেখবেন। ঐখানে ক্লিক করার পর সম্পূর্ণ ওয়েবসাইট টি ইংরেজিতে দেখাবে। এবার নিচে আপনার পাসপোর্ট নাম্বর, দেশের নাম (বাংলাদেশ), শহরের নাম (ঢাকা), এবং ভিসা টাইপ (ওয়ার্ক) সিলেক্ট করে ক্যাপচা পূরণ করুন। তারপর সার্চে ক্লিক করলে আপনার মোফা অ্যাপ্লিকেশন কপিটি চলে আসবে এবং এটিকে আপনি প্রিন্টে ক্লিক করে প্রিন্ট বা পিডিএফ ডিউনলোড করতে পারেন।

মোফা চেক

কতদিন সময় লাগে?

মোফা হচ্ছে সৌদি আরবের ভিসা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি করতে ২-৩ মিনিট সময় নেয়। কিন্তু মোফ হওয়ার সাথে জড়িত বাকি প্রসেসগুলো যেমন: তাসির ফিঙ্গার, মেডিকেল আপডেট, ভিসা স্টাম্পিং ইত্যাদি সম্পন্ন করতে এক মাস সময় লাগতে পারে।

নিচের ভিডিওটি দেখে আপনি মোফা কি, মোফা কিভাবে করতে হয়, এবং মোফা করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে ধারনা নিতে পারেন।