ওমানের ভিসা কবে খুলবে 2026? Oman Visa Update

ওমানের ভিসা কবে খুলবে 2026

সর্বশেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৬
ওমানের ভিসা কবে খুলবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। পুরোপুরি খোলার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষনা করা না হলেও, নির্দিষ্ট কিছু পেশায় আংশিকভাবে ওমানের ভিসা খোলা রয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে ওমানের ভিসা সম্পূর্ণ খোলার কথা থাকলেও, এখনো তা সম্ভব হয়নি। তবে ধারনা করা হচ্ছে, ২০২৬ সালের শেষের দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে ওমানের ভিসা সম্পূর্ণ খুলে দেওয়া হবে।

ওমানের ভিসা আপডেট ও বর্তমান পরিস্থিতি

বাংলাদেশ এবং ওমান দুই দেশের জনবল নিয়োগ প্রসঙ্গে ২০২৬ সালের শুরুর দিকে একটি আলোচনা হয় এবং দুই দেশের আলোচনা অনুযায়ী ওমানের ওয়ার্ক ভিসা ২০২৬ সালের শুরুর দিকে সম্পূর্ণ খোলার কথা থাকলেও, আইনি জটিলতার জন্য এখনো তা সম্ভব হয়নি। তবে খুব দ্রুতই আরেকটি বৈঠক হওয়ার সম্ভাবনা থাকায় ধারনা করা যায়, ২০২৬ সালের শেষের দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে ওমানের ভিসা সম্পূর্ণ খুলে দেওয়া হবে।

ইতিমধ্যে বিভিন্ন ধাপে নির্দিষ্ট কিছু পেশা ও ক্যাটাগরিতে আবেদন পক্রিয়া শুরু হয়েছে। তবে ভিজিট ভিসার ক্ষেত্রে, জিসিসি রেসিডেন্সি পারমিট থাকা ব্যাক্তি সরাসরি রয়্যাল ওমান পুলিশ ই-ভিসা পোর্টালের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবে।

ওমানের ভিসা কবে খুলবে (ওয়ার্ক/ভিজিট/জিসিসি রেসিডেন্সি)

ওয়ার্ক ভিসা: দীর্ঘ বন্ধের পর অবশেষে ২০২৬ সালের শেষের দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে খোলার সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েক মাসে কিছু সংখ্যক উচ্চ পেশার ভিসা প্রিন্ট হয়েছে এবং সেগুলোর ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সও বের হয়েছে। নির্দিষ্ট কিছু পেশা যেমন- প্রকৌশলী, শিক্ষক, বিনিয়গকারী, ডাক্তারসহ উচ্চ আয়ের পেশাজীবী ও জিসিসি দেশগুলোতে বসবাসরতদের জন্য কিছু ক্যাটাগরিতে ভিসা চালু রয়েছে।

ভিজিট ভিসা: ব্যবসা, পর্যটন বা নির্দিষ্ট কিছু স্বল্পমেয়াদী ক্যাটাগরিতে ওমানের ই-ভিসা পোর্টালের (Oman E-Visa Portal) মাধ্যমে আবেদন করতে পারবে। তবে গাল্ফ রেসিডেন্সি রয়েছে এমন যাত্রীদের ক্ষেত্রে ই-ভিসা পোর্টালে (E-Visa Portal) আবেদনের মাধ্যমে খুব সহজেই আবেদনের মাধ্যমে ভিজিট ভিসা পেতে পারেন।

জিসিসি রেসিডেন্সি: জিসিসি রেসিডেন্সিধারী তুলনামূলক অন্যদের থেকে দ্রুত এবং সহজে ভিজিট ভিসা পেতে পারেন।

ওমান টুরিস্ট ভিসা কত টাকা লাগে?

১০ (দশ) দিন এবং ৩০ (ত্রিশ) দিনের সিঙ্গেল ও মাল্টিপল এন্টির উপর ভিত্তি করে ভিসার খরচের হিসাব আলাদা হতে পারে। যেহেতু ওমান সরকার যেকোনো সময় ফি পরিবর্তনের অধিকার রাখে, তাই ফি এর তালিকাটি পরির্ব্তশীল। নিচে একটি সম্ভাব হিসাবের তালিকা দেওয়া হলো।

ক্রমিকভিসার মেয়াদএন্ট্রি টাইপভিসা ফিবাংলাদেশি টাকায় আনুমানিক
১১০ দিনসিঙ্গেল এন্ট্রি২০ ওমানি রিয়ালপ্রায় ৫,০০০ – ৬,০০০ টাকা
২৩০ দিনসিঙ্গেল এন্ট্রি২০ ওমানি রিয়ালপ্রায় ৫,০০০ – ৬,০০০ টাকা
৩৩০ দিন / ১ বছরমাল্টিপল এন্ট্রি৫০ ওমানি রিয়ালপ্রায় ১২,৫০০ – ১৫,০০০ টাকা

ওমানে একজন শ্রমিকের বেতন কত?

সাধারণ একজন শ্রমিকের মাসিক বেতন দক্ষতা এবং কাজের ধরনের উপর ভিত্তি করে সাধারনত ১১০ থেকে ৩০০ ওমানি রিয়াল পর্যন্ত হতে পারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫,০০০ থেকে ৯৫,০০০ টাকা। নিচে সম্ভাব্য বেতনের একটি তালিকা দেওয়া হলো।

ক্রমিকপদের ধরনমাসিক বেতন
১সাধারণ শ্রমিক (লেবার)১০০ থেকে ১৫০ রিয়াল
২দক্ষ শ্রমিক (মেসন, রডমিস্ত্রি, কার্পেন্টার ইত্যাদি)১২০ থেকে ২০০ রিয়াল
৩উচ্চ দক্ষ বা কারিগরি পদ২৫০ থেকে ৪০০ রিয়াল বা তার বেশি

ওমানের ভিসা কবে খুলবে 2026 সম্পর্কিত সাধারণ প্রশ্ন এবং উত্তর

ক্রমিকপ্রশ্নসংক্ষিপ্ত উত্তর
১ওমান যেতে বয়স কত লাগে ২০২৬?কাজের ভিসায় ২১–৬০ বছর।
২ওমানের ভিসা কবে খুলবে?সম্ভাব্যভাবে ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে।
৩ওমান টুরিস্ট ভিসা কত টাকা লাগে?১০ ও ৩০ দিনের ভিসা: ২০ রিয়াল, প্রায় ৫,০০০–৬,০০০ টাকা।
৪ওমানে কোন কাজের চাহিদা বেশি?কনস্ট্রাকশন, কারিগরি ও আইটি খাতে চাহিদা বেশি।
৫ওমান ড্রাইভিং ভিসার বেতন কত?প্রায় ২৫০–৩৫০ রিয়াল বা ৭৮,০০০–১,১০,০০০ টাকা।
৬ওমানে কোন কাজে বেশি টাকা পাওয়া যায়?তেল, গ্যাস ও এনার্জি খাতে অভিজ্ঞ পেশাজীবীদের বেতন বেশি।

ওমানের ভিসা আপডেট নিয়মিত জানতে ট্যুর পয়েন্টে এজেন্সির সাথে থাকুন। এছাড়াও আপনি যদি দুবাই যেতে আগ্রহী হন, তবে আমাদের দুবাই ভিসা কবে খুলবে 2026 লেখাটি পড়তে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকি।

এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, বিএমইটি ট্রেনিং, ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইল: ০১৮৭০-০০১৪১৫ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)