সৌদি আরবের জিয়ারা ভিসা প্রসেসিং (KSA Family Visa)
সৌদি আরবের জিয়ার ভিসা / ফ্যামিলি ভিসা প্রসেসিং এখন আরো সহজ এবং কম খরচে। আপনাদের মধ্যে অনেকে আছে, যারা সৌদি আরবে বৈধ অবস্থায় আছেন। আপনার হয়তো আপনার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, অথবা সন্তানকে জিয়ারা ভিসায় সৌদি নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু বুঝতে পারছেন না কিভাবে সৌদি আরবের জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিসা প্রসেস করাবেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য। আমরা এইখানে আলোচনা করবো কিভাবে জিয়ারা ভিসা প্রসেস করাতে হয় এবং এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে।
জিয়ারা ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ
১. ভিসা কপি
২. স্পন্সরের ডিজিটাল ইকামা কপি
৩. স্পন্সর এবং যাত্রির পাসপোর্ট কপি
৪. যাত্রির এনআইডি অথবা জন্মসনদ
৫. কাবিন-নামা/ নিকাহ-নামার মূল কপি
৬. দুই কপি পাসপোর্ট সাইজ ফটো
৭. বয়স ১৮ এর অধিক হলে পুলিশ ক্লিয়ারেন্স
যে ব্যক্তি তার পরিবারের লোকদের নিবেন তার ডিজিটাল ইকামা কপি, পাসপোর্ট, এবং তিনি সৌদি আরব থেকে তার পরিবার আনার জন্য যে ভিসা পেয়েছেন, সে ভিসা কপিটি লাগবে। যাত্রির ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ হলোঃ পাসপোর্ট, এনআইডি/ জন্মসনদ, দুই কপি পাসপোর্ট সাইজ ফটো, বয়স ১৮ এর অধিক হলে পুলিশ ক্লিয়ারেন্স, এবং স্ত্রীর ক্ষেত্রে বিয়ের কাবিননামা/নিকাহনামার মূলকপি।
জিয়ারা ভিসার জন্য ফাইল রেডি কিভাবে করবেন?
উপরে উল্লেখিত ডকুমেন্টসমূহ একত্রিত করে জিয়ারা ভিসার প্রসেসিং করে এমন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। অথবা আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনার জন্য ফাইল রেডি করে এপয়েন্টমেন্ট সিডিউল নিয়ে দিবো এবং আপনি নির্দিষ্ট তারিখে ওইস্থানে গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন।
এপয়েন্টমেন্ট এর জন্য আপনাকে ওই স্থানে একটি নির্দিষ্ট পরিমান ফি জমা দেওয়া লাগবে। ফি কতো হবে তা স্পন্সরের ভিসার উপর নির্ভর করে, তাই তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।
জিয়ারা ভিসা প্রসেসিং ফি কত?
যদি পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তির প্রসেসিং করানো হয় তবে জিয়ারা ভিসার প্রসেসিং ফি হবে ৩,০০০/- (তিন হাজার টাকা) এবং একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রতিজন অতিরিক্ত ব্যক্তির জন্য বাড়তি ১,২০০/- টাকা যোগ হবে। এই ফি শুধুমাত্র ফাইল রেডি করার ফি।
আপনি যদি আমাদের মাধ্যমে প্রসেসিং করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা-১০০০। মোবাইলঃ ০১৮২৫১৪৫৮৭৬, ০১৮৭০০০১৪১৫, এবং ০১৬১৩০৪৭৯৫৩।
বিঃদ্রঃ এখানে ভিসা দেওয়া হয়না, শুধুমাত্র প্রসেসিং করা হয়। এছাড়াও মেডিকেল, বিমান টিকেট, ট্রেনিং, ফিঙ্গার, তাকামুল, এবং বিএমইটি রেজিস্ট্রেশনসহ যেকোনো দেশের ম্যানপাওয়ার করা হয়।
