পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক | KSA Visa Check

সর্বশেষ আপডেট: ০২ জুলাই, ২০২৬
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য আপনাকে আগে মোফা বের করতে জানতে হবে। আমি আগেই অন্য একটি ব্লগে বর্ণনা করেছি কিভাবে মোফা কিভাবে যাচাই করবেন। যেহেতু সৌদি ভিসা চেক করার জন্য মোফ কপি বের করতে জানা জরুরী। তাই নীল বর্ণের লিখায় ক্লিক করে আগে ব্লগটি পড়ে আসুন।
মোফা কপিটি বের করার জন্য আপনার পাসপোর্ট নম্বর, দেশের নাম, রাজধানীর নাম (ঢাকা), এবং ভিসার ধরন (ওয়ার্ক) জানার প্রয়োজন হবে। প্রথমে সৌদির মোফা চেক লিংকে ক্লিক করে মোফা বের করে নিন। আমি মোফা এবং পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার লিঙ্ক দুটি নিচে দিয়ে দিচ্ছি।
সৌদি ভিসা চেক করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?

মোফা যাচাই করার সময় যদি আপনি দেখতে পান (Visa has been issued, No.*******), তাহলে ধরে নিবেন আপনার ভিসা হয়েছে। তারপর আপনি পরের ধাপে যাবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য সৌদি ভিসা লিংকটিতে ক্লিক করুন। আপনার সামনে একটি পেজ আসবে। যদি ঐ পেজের উপর একটি পপআপ আসে এবং পপআপে কোনো নম্বর দেখা যায়। তাহলে বুঝবেন আপনার আপনার ভিসা হয়েছে।


অতঃপর পপআপ টি কেটে দেওয়ার পর আপনার সামনে আপনার ভিসাটি শো করবে। ভিসা কপিটি সেভ করার জন্য ctrl+p ক্লিক করুন এখন save as pdf এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার ভিসা কপিটি সেভ করে রাখুন।
আমাদের মাধ্যমে আপনার সৌদি আরবের ভিসাটি প্রসেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডানপাশের নিচে মেসেজ অপশনটির মাধ্যমে আমাদের ওয়াটসঅ্যাপে মেসেজ দিন। অথবা আপনি চাইলে কন্টাক্ট পেজের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
সৌদি আরবের আমেল আইডি অথবা আমেল মঞ্জিল ভিসার প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা-১০০০। মোবাইলঃ ০১৮২৫১৪৫৮৭৬, ০১৮৭০০০১৪১৫, এবং ০১৬১৩০৪৭৯৫৩।
আপনাদের সুবিধার্থে নিচে একটি ভিডিও তে ভিসা যাচাই করার পুরো প্রসেসটি দেখানো হলো।
