সৌদির ভিসা কিভাবে চেক করতে হয়? How to check Saudi Visa?

KSA Visa Check

সৌদির ভিসা চেক করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?

সৌদি আরবের ভিসা চেক করার জন্য আপনাকে আগে মোফ চেক করতে যানতে হবে। আমি আগেই অন্য একটি ব্লগে বর্ণনা করেছি কিভাবে মোফা কিভাবে চেক করবেন। যেহেতু সৌদি ভিসা চেক করার জন্য মোফ চেক করতে জানা জরুরী, তাই নীল বর্ণের লিখায় ক্লিক করে আগে ব্লগটি পড়ে আসুন।

মোফা চেক করার জন্য আপনার পাসপোর্ট নম্বর, দেশের নাম, রাজধানীর নাম (ঢাকা), এবং ভিসার ধরন (ওয়ার্ক) জানার প্রয়োজন হবে। প্রথমে সৌদির মোফা চেক লিংকে ক্লিক করে মোফা চেক করে নিন। আমি মোফা এবং ভিসা চেক করার লিঙ্ক দুটি নিচে দিয়ে দিচ্ছি।

Saudi Visa Number

মোফা চেক করার সময় যদি আপনি দেখতে পান (Visa has been issued, No.*******), তাহলে ধরে নিবেন আপনার ভিসা ‍হয়েছে। তারপর আপনি পরের ধাপে যাবেন।

সৌদি ভিসা কিভাবে চেক করবেন?

‎এখন ভিসা চেক করার জন্য ভিসা চেক করার লিংকটিতে ক্লিক করুন। আপনার সামনে একটি পেজ আসবে। যদি ঐ পেজের উপর একটি পপআপ আসে এবং পপআপে কোনো নম্বর দেখা যায়, তাহলে বুঝবেন আপনার আপনার ভিসা হয়েছে।

KSA VISA CHECK

অতঃপর পপআপ টি কেটে দেওয়ার পর আপনার সামনে আপনার ভিসাটি শো করবে। ভিসা কপিটি সেভ করার জন্য ctrl+p ক্লিক করুন এখন save as pdf এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার ভিসা কপিটি সেভ করে রাখুন।

‎আমাদের মাধ্যমে আপনার সৌদি আরবের ভিসাটি প্রসেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডানপাশের নিচে মেসেজ অপশনটির মাধ্যমে আমাদের ওয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা আপনি চাইলে কন্টাক্ট পেজের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

‎আপনাদের সুবিধার্থে নিচে একটি ভিডিও তে ভিসা চেকের পুরো প্রসেসটি দেখানো হলো।

1 thought on “সৌদির ভিসা কিভাবে চেক করতে হয়? How to check Saudi Visa?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *