সৌদি ভিসা প্রসেসিং কিভাবে করবেন | Saudi Visa Processing

সৌদি ভিসা প্রসেসিং

আমাদের মধ্যে যারা সৌদি আরব যেতে চাই, তারা সৌদি ভিসা প্রসেসিং শব্দটির সাথে পরিচিত। সৌদি ভিসা প্রসেসিং বলতে মূলত মোফা, ভিসা ‍স্ট্যাম্পিং, এবং ম্যানপাওয়ারকে বোঝানো হয়। সৌদি আরব থেকে আমাদের ওকালা দেওয়ার পর প্রসেসিং শুরু করা হয়। প্রসেসিংয়ের জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি রিক্রুটিং এজেন্সির শরণাপন্ন হতে হবে। ভিসা প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রসেসগুলো ধাপে ধাপে বর্ণনা করা হলো।

সৌদি ভিসা প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১. ওকালা কপি
২. পুলিশ ক্লিয়ারেন্স
৩. পাসপোর্ট সাইজ ফটো (চার কপি)
৪. গামকা মেডিকেল ফিট কার্ড
৫. তাকামুল সার্টিফিকেট (পেশা সার্টিফিকেট)
৫. তাশীর ফিঙ্গার
৬. পিডিও ট্রেনিং এবং বিএমইটি ফিঙ্গার

সৌদি ভিসা প্রসেসিংয়ে যাত্রীর করণীয় ধাপসমূহ

ওকালা: আপনি যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার প্রসেসিং সম্পন্ন করাবেন, প্রথমে এজেন্সির আর এল নম্বর, এজেন্সির ইংরেজি নাম, এবং আরবি নাম কোম্পানিতে দিতে হবে ওকালা উঠানোর জন্য। ওকালা মূলত একধরনের ওয়ার্ক পারমিট। আপনাকে যে কপিটি পাঠানো হবে, তাতে ভিসা নম্বর এবং স্পন্সর নম্বর উল্লেখ করা থাকবে।

পুলিশ ক্লিয়ারেন্স: ভিসা প্রসেসিং শুরু করার আগেই চেষ্টা করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি সম্পন্ন করে রাখার জন্য। পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের সরকারি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এরপর ধাপে ধাপে পুলিশ ক্লিয়ারেন্সের কাজ সম্পন্ন করতে হবে। আবেদনের পর পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেতে ৭-১২ দিন সময় লাগবে।

গামকা মেডিকেল: সৌদি আরবের গামকা মেডিকেল করার জন্য WAFID থেকে আপনাকে ১০ ডলার দিয়ে গামকা স্লিপ তুলতে হবে। আপনি আপনার রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলে, ওনারা আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবে।

তাকামুল সার্টিফিকেট: আপনি যে পেশায় সৌদি আরব গমন করছেন তার একটি সার্টিফিকেট ভিসা প্রসেস করার জন্য প্রয়োজন হবে। সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনাকে তাকামুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ৫০ ডলার দিয়ে টিকিট নিতে হবে। তারপর নির্ধারিত স্থানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর সার্টিফিকেট পাবেন। তাকামুল সার্টিফিকেটের ক্ষেত্রেও আপনি চাইলে আপনার রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন।

পিডিও ট্রেনিং এবং বিএমইটি ফিঙ্গার: ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর ম্যানপাওয়ার করার জন্য ট্রেনিং সার্টিফিকেট এবং বিএমইটি ফিঙ্গারের প্রয়োজন হবে। তাই চেষ্টা করুন ট্রেনিং ফিঙ্গারের কাজগুলো আগেই সম্পন্ন করার।  

ভিসা প্রসেসিংয়ে এজেন্সির কার্যক্রম

মোফা: ওকালা এবং মেডিকেলের কাজ সম্পন্ন হওয়ার পরে রিক্রুটিং এজেন্সি আপনার সৌদি আরবের ভিসা অ্যাপ্লিকেশনের কাজ সম্পন্ন করবে। ভিসা অ্যাপ্লিকেশনের এই কাজকে মোফা বলে। মোফার সম্পূর্ণ কাজটি এজেন্সি করবে।

তাশীর ফিঙ্গার: মোফা হওয়ার পর রিক্রুটিং এজেন্সি আপনার জন্য তাশীর ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নেবে। নির্দিষ্ট তারিখে আপনাকে যমুনা ফিউচার পার্কে গিয়ে তাশীর ফিঙ্গারের কাজ সম্পন্ন করতে হবে। তাশীর ফিঙ্গার ফি বাবদ আপনার ৬০০-৭০০ টাকা খরচ হবে। এই খরচ যাত্রী বহন করবে।

ভিসা স্ট্যাম্পিং: রিক্রুটিং এজেন্সি আপনার মেডিকেল ফিট কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা অ্যাপ্লিকেশন, তাশীর ফিঙ্গার কপি, তাকামুল সার্টিফিকেট, এবং ওকালা কপিসহ পাসপোর্ট বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসে জমা দেয়। সাধারণত জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে এবং আপনি আপনার স্ট্যাম্পিং কপি অনলাইনে দেখতে পাবেন।

ম্যানপাওয়ার (বিএমইটি ক্লিয়ারেন্স): ভিসা স্ট্যাম্পিং সম্পন্ন হওয়ার পর এজেন্সি আপনার ভিসা কপি, পাসপোর্ট, পিডিও ট্রেনিং, এবং বিএমইটি ফিঙ্গার সহ বিএমইটি অফিস কাকরাইলে জমা দিতে হবে ম্যানপাওয়ারের জন্য। ম্যানপাওয়ার হওয়ার জন্য ৪-৭ দিন সময় নিতে পারে।

বিমান টিকিট: আপনার ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স হওয়ার পর বিমান টিকিট কেটে আপনি বিদেশ গমন করতে পারেন।

সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের খরচ

ভিসা প্রসেসিং করতে আপনার ১৭,০০০-২৫,০০০ পর্যন্ত খরচ হতে পারে। তবে মেডিকেল ফিট কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স, তাশীর ফিঙ্গার কপি, তাকামুল সার্টিফিকেট, পিডিও ট্রেনিং, এবং বিএমইটি রেজিস্ট্রেশন খরচ যাত্রী আলাদাভাবে বহন করবে।

১. পুলিশ ক্লিয়ারেন্স: ১,৫০০-২,০০০ টাকা
২. তাশীর ফিঙ্গার: ৬০০-২,৩০০ টাকা
৩. তাকামুল সার্টিফিকেট: ৬,৫০০-৭,০০০ টাকা
৪. পিডিও এবং বিএমইটি রেজিস্ট্রেশন: ৬০০-৮০০ টাকা
৫. মেডিকেল: ১০,০০০ টাকা

অনেকে গামকা মেডিকেল কিভাবে করবেন অথবা স্লিপ তোলা নিয়ে চিন্তায় আছেন। তাদের জন্য বলতে চাই, আপনি চাইলে বিকাশ দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে স্লিপ তুলতে পারেন।

এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকিটিং, ট্রেনিং ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইলঃ ০১৮৭০০০১৪১৫, ০১৮২৫১৪৫৮৭৬, ০১৬১৩০৪৭৯৫৩ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)