সার্বিয়া বেতন কত এবং কোন কোন কাজের চাহিদা বেশি

সার্বিয়া বেতন কত

সর্বশেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৬

আপনি কি সার্বিয়া যেতে চাচ্ছেন অথচ বেতন জানেন না? এই পোস্টে আপনি জানতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়া বেতন কত এবং সার্বিয়ায় বর্তমানে কোন কোন কাজে চাহিদা বেশি।

সার্বিয়া ইউরোপিয় ইউনেয়নের একটি দেশ হলেও এটি এখনো নন-শেনজেনভুক্ত একটি দেশ। প্রতি বছর সার্বিয়া বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী নিয়োগ দিয়ে থাকে। আপনিও বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া যেতে পারবেন এবং ভালো পরিমান উপার্জন করতে পারবেন। তবে আপনি যে দেশেই যান, সে দেশের বেতন কাঠামো সম্পর্কে আপনার ভালো রকমের ধারণা থাকার উচিৎ। যেহেতু কাজের ভিন্নতার উপর ভিত্তি করে বেতনও ভিন্ন ভিন্ন হতে পারে তাই সার্বিয়া যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে সার্বিয়ার বেতন কাঠামো সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে।

সার্বিয়া বেতন কত টাকা 2026

সার্বিয়া বেতন কত নির্ভর করে কর্মীর পেশা ও অভিজ্ঞতার ওপর। সাধারণ শ্রমিকদের তুলনায় দক্ষ কর্মী, বিশেষায়িত পেশার কর্মী, টেকনিশিয়ানরা বেতন বেশি পেয়ে থাকেন। ২০২৬ সালের আগস্ট মাসের পরিসংখ্যান অনুযায়ী দেশটির গড় মোট বেতন ১৬১,৯৫৩ সার্বিয়ান দিনার, যা বাংলা টাকায় প্রায় ১৯১,৫৩৩ এবং গড় নেট বেতন ১১৭,২৮২ সার্বিয়ান দিনার।

এখনে গ্রোস বেতন বলতে কর ও অন্যান্য প্রযোজ্য কর্তনসহ মোট বেতন বোঝায়। অন্যদিবে নেট বেতন বলতে কর ও কর্মীর অংশের সামাজিক নিরাপত্তা অবদান কর্তনের পর হাতে পাওয়া বেতন। তবে, এটি এটি সার্বিয়ার সব পেশার কর্মীদের গড় বেতন। সাধারণ শ্রমিকের বেতন এই গড় বেতনের থেকে অনেকটা কম হতে পারে।

বাংলাদেশি থেকে কাজের ভিসায় গেলে ৫০০ ইউরো থেকে ১২০০ ইউরো অব্দি উপার্জন করা সম্ভব। যা বাংলা টাকায় ৭০,০০০ থেকে ১৭০,০০০ টাকা। আর উপার্যনের এই পরিমানটা নির্ভর করবে আপনার কাজের দক্ষতার উপর।

সর্বনিম্ন সার্বিয়া বেতন কত ২০২৬?

২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী সার্বিয়ায় সর্বনিম্ন ঘণ্টাপ্রতি বেতন নির্ধারণ করা হয়েছে ৩৭১ সার্বিয়ান দিনার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৪০ টাকা। সে অনুযায়ী সর্বনিম্ন বেতন আনুমানিক ৬৪,৫৫৪ দিনার, যা বাংলা টাকায় প্রায় ৭৬,০০০ টাকা। যেহেতু সার্বিয়ায় ন্যূনতম মজুরি মূলত ঘণ্টাপ্রতি নির্ধারণ করা হয়েছে, তাই একজন কর্মী কত ঘণ্টা কাজ করছেন এবং সংশ্লিষ্ট মাসে কত কর্মঘণ্টা রয়েছে, তার ওপর মাসিক ন্যূনতম বেতনের পরিমাণ নির্ভর করে।

সার্বিয়ায় কোন কাজের বেতন কত?

সার্বিয়ার বাংলাদেশি কর্মীদের নির্মাণ, উৎপাদনশিল্প, ওয়্যারহাউস, কৃষি এবং হোটেল-রেস্টুরেন্ট খাতে কাজের সুযোগ রয়েছে। নিচে বিভিন্ন কাজের সম্ভাব্য মাসিক বেতনের একটি ধারণা দেওয়া হলো।

কাজের ধরনসম্ভাব্য মাসিক বেতন (টাকা)
সাধারণ শ্রমিক৭০,০০০-১০৫,০০০ টাকা
ফ্যাক্টরি কর্মী৮০,০০০-১৩০,০০০ টাকা
নির্মাণশ্রমিক৯৫,০০০-১৫৫,০০০ টাকা
ওয়্যারহাউস কর্মী৮০,০০০-১২৫,০০০ টাকা
প্যাকেজিং কর্মী৭৬,০০০-১১৫,০০০ টাকা
ক্লিনার৭৬,০০০-১০৫,০০০ টাকা
কৃষিশ্রমিক৭৬,০০০-১২০,০০০ টাকা
হোটেল কর্মী৮২,০০০-১৩০,০০০ টাকা
রেস্টুরেন্ট কর্মী৮২,০০০-১৩৫,০০০ টাকা
ডেলিভারি কর্মী৮৫,০০০-১৫৫,০০০ টাকা
ইলেকট্রিশিয়ান১০৫,০০০-১৮০,০০০ টাকা
প্লাম্বার১০৫,০০০-১৬৫,০০০ টাকা
ওয়েল্ডার১২০,০০০-১৯০,০০০ টাকা
গাড়ির মেকানিক১০৫,০০০-১৮০,০০০ টাকা
ড্রাইভার১০৫,০০০-১৮০,০০০ টাকা

সার্বিয়ায় মাসিক থাকা-খাওয়ার খরচ

আপনি যদি সার্বিয়া যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই সার্বিয়া বেতন কত জানার পাশাপাশি সার্বিয়ায় মাসিক থাকা-খাওয়ার খরচও জানতে হবে। একজন সাধারণ কর্মীর সম্ভাব্য মাসিক খরচের একটি ধারণা নিচে দেওয়া হলো:

খরচের বিবরণমাসিক খরচ (টাকা)
বাসা ভাড়া (শেয়ারড রুম)২১,০০০–৩৫,০০০
খাবার ও বাজার২৫,২০০–৩৫,০০০
বিদ্যুৎ ও গ্যাস৩,৫০০–৬,৩০০
মোবাইল ও ইন্টারনেট১,৪০০–২,৮০০
পানি ও অন্যান্য বিল১,৪০০–২,৮০০
যাতায়াত০–৪,২০০
ব্যক্তিগত খরচ৪,২০০–৭,০০০
সর্বমোট৫৬,৭০০–৯৩,১০০ টাকা

শহরভেদে বাসা ভাড়া

সব শহরে মাসিক খরচ একই না। তাই তিনটি শহরের মাসিক খরচের আনুমানিক তালিকা দেওয়া হলো।

শহরের নামমাসিক ভাড়া
Belgrade৭১,৪০০–১,০৫,০০০ টাকা
Novi Sad৫০,৪০০–৬১,৬০০ টাকা
Niš৩৫,০০০–৪৮,৩০০ টাকা

থাকার ব্যবস্থা অনুযায়ী মাসিক খরচৎ

যেহেতু অনেককে কোম্পানি থেকে থাকা এবং খাবার ফ্রি দেয়। আবার ‍অনেকে শেয়ারড বাসা অথবা একা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, তাই থাকার ব্যবস্থা অনুযায়ী মাসিক খরচের আনুমানিক তালিকা নিচে তুলে ধরা হলো।

থাকার ব্যবস্থাআনুমানিক খরচ
কোম্পানির বাসা ও খাবার১৪,০০০–২৮,০০০ টাকা
শেয়ারড বাসা ও নিজে রান্না৫৬,৭০০–৯৩,১০০ টাকা
একা ফ্ল্যাট ভাড়া ও নিজে রান্না১,০৫,০০০–১,৫৪,০০০+ টাকা

সার্বিয়ায় কোন কোন কাজের চাহিদা বেশি

উইরোপের দেশ সার্বিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য বিভিন্ন খাতে চাকরির সুযোগ থাকলেও সব কাজে চাহিদ নেই। তাই আপনাকে অবশ্যই জানতে হবে সার্বিয় বেতন কত এবং কোন কোন কাজের চাহিদা বেশি। নিচে বাংলাদেশিদের জন্য ৯টি বেশি উপযোগী কাজের তালিকা নিচে দেওয়া হলো।

ক্রমিককাজের নামপূর্ব অভিজ্ঞতা
১Factory Workerসবসময় প্রয়োজন নাও হতে পারে
২Warehouse Workerপ্রাথমিক অভিজ্ঞতা সুবিধাজনক
৩Construction Workerঅভিজ্ঞতা থাকলে ভালো
৪Hotel Cleanerঅভিজ্ঞতা সুবিধাজনক
৫CNC Operatorমেশিন পরিচালনার দক্ষতা
৬Truck Driverউপযুক্ত লাইসেন্স
৭Electricianকারিগরি দক্ষতা
৮Welderপ্রশিক্ষণ ও অভিজ্ঞতা
৯Kitchen Helperঅভিজ্ঞতা সুবিধাজনক
FAQ: প্রশ্ন-উত্তর
সার্বিয়া বেতন কত সাধারণ শ্রমিকের?

কাজ ও কোম্পানি অনুযায়ী বেতন আলাদা। ২০২৬ সালে দেশটির ন্যূনতম ঘণ্টাপ্রতি নেট মজুরি ৩৭১ RSD। মাসিক বেতন কর্মঘণ্টার ওপর নির্ভর করে।

সার্বিয়ায় মাসে ১ লাখ টাকা বেতন পাওয়া সম্ভব?

হ্যাঁ। সরকারি পরিসংখ্যানে আগস্ট ২০২৬-এর গড় নেট বেতন প্রায় ১ লাখ ৩৭ হাজার টাকা। তবে প্রত্যেক কর্মী এই বেতন পান না।

সার্বিয়ায় থাকা-খাওয়ার খরচ কত?

শেয়ার বাসায় থাকা এবং নিজে রান্না করে খাওয়ার ক্ষেত্রে আনুমানিক ৩৫–৫৯ হাজার টাকা মাসিক বাজেট রাখা যেতে পারে।

সার্বিয়ায় ওভারটাইম করলে কি বেশি টাকা পাওয়া যায়?

উত্তর: আইন ও চাকরির চুক্তি অনুযায়ী ওভারটাইমের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রযোজ্য হতে পারে। কাজের চুক্তিতে এর নিয়ম যাচাই করতে হবে।

সার্বিয়ায় গিয়ে কি টাকা সঞ্চয় করা সম্ভব?

অবশ্যই সম্ভব, তবে সেটি নির্ভর করবে আপনার নেট বেতন, বাসাভাড়া, খাবার এবং অন্যান্য খরচের ওপর।

মালয়েশিয়া কলিং ভিসা আপডেট 2026 নিয়মিত জানতে ট্যুর পয়েন্ট এজেন্সির সাথে থাকুন। এছাড়াও আপনি যদি দুবাই যেতে আগ্রহী হন, তবে আমাদের দুবাই ভিসা কবে খুলবে 2026 লেখাটি পড়তে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিয়ে থাকি। এছাড়াও আপনি যদি সৌদি সৌদি ১ রিয়াল বাংলাদেশের কত টাকা জানতে চান তাহলে আমাদের আগের লেখাটি যাচাই করুন।

এছাড়াও আমরা সৌদি/কুয়েতের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, বিএমইটি ট্রেনিং, ফিঙ্গার, বিএমইটি রেজিস্ট্রেশন সহ যেকোনো দেশের ম্যানপাওয়ারের কাজ করে থাকি। বিঃদ্রঃ আমরা ভিসা প্রদান করি না।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ইস্টার্ন আরজু কমপ্লেক্স (১৪ তলা), বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন, ঢাকা। মোবাইল: ০১৮৭০-০০১৪১৫ (হোয়াটসঅ্যাপ এবং ইমো)

← Previous Post

Contact us